প্রধান সূচি

ইন্দুরকানীতে রাস্তার পাশে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তার পাশে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজারে সড়কের পাশে অস্ত্র দেখতে পায় এলাকার আব্বাস হাওলাদার নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয় সেনাবাহিনীর ক্যাপটেন মারুফ হাসান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাস্তার পাশে ফেলে যাওয়া এয়ারগান উদ্ধার করা হয়েছে। পরে এলাকাবাসী ও সাংবাদিকদের উপস্থিতিতে অস্ত্রটি থানায় হস্তান্তর করা হয়।
ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সেনাবাহিনীরা একটি এয়ারগান উদ্ধার করে থানায় জমা দিয়েছেন। উদ্ধার হওয়া অস্ত্রটি রাতে ডাকাতরা রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায় বলে ধারণা করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial