Tuesday, August 13th, 2024
১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে। আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে এ দিন সরকারি ছুটি ছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ১৫ আগস্টের ছুটি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বর্তমান সরকার যে ১৫ আগস্টের সরকারি ছুটি রাখবে না সেটার আভাস আজ বিকেলেই পাওয়া গিয়েছিল। এর আগে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.বিস্তারিত পড়ুন
১১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা
আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষা। অন্তর্র্বতী সরকারের কাছে পরীক্ষা শুরুর এমন প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান। কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এর পর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ওবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে রাস্তার পাশে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার
পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তার পাশে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজারে সড়কের পাশে অস্ত্র দেখতে পায় এলাকার আব্বাস হাওলাদার নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয় সেনাবাহিনীর ক্যাপটেন মারুফ হাসান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাস্তার পাশে ফেলে যাওয়া এয়ারগান উদ্ধার করা হয়েছে। পরে এলাকাবাসী ও সাংবাদিকদের উপস্থিতিতে অস্ত্রটি থানায় হস্তান্তর করা হয়। ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সেনাবাহিনীরা একটি এয়ারগান উদ্ধার করে থানায় জমা দিয়েছেন। উদ্ধার হওয়া অস্ত্রটি রাতেবিস্তারিত পড়ুন
কাল বুধবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়
আগামীকাল বুধবার থেকে খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। ফলে প্রায় একমাস বন্ধ থাকার পর খুলছে প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
