বুধবার খুলছে অফিস-ব্যাংক
কোটা আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রবিবার থেকে মঙ্গলবার সরকারি বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা ৫দিন পর আগামীকাল বুধবার আংশিকভাবে খুলে দেওয়া হচ্ছে সরকারি অফিস। বুধবার ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে অফিস। দু’দিনের জন্য এ অফিস সূচি নির্ধারণ করেছে সরকার।
আজ মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সরকার বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে।
এদিকে, অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারাদেশের বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।
Please follow and like us:
« ৫ দিন পর চালু হল ব্রডব্যান্ড ইন্টারনেট (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) এই তাণ্ডবের ‘গড ফাদার’ কে ? »
