Tuesday, July 23rd, 2024
বুধবার খুলছে অফিস-ব্যাংক
কোটা আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রবিবার থেকে মঙ্গলবার সরকারি বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা ৫দিন পর আগামীকাল বুধবার আংশিকভাবে খুলে দেওয়া হচ্ছে সরকারি অফিস। বুধবার ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে অফিস। দু’দিনের জন্য এ অফিস সূচি নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সরকার বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সকাল ১১টা থেকেবিস্তারিত পড়ুন
৫ দিন পর চালু হল ব্রডব্যান্ড ইন্টারনেট
দেশে ৫ দিন পর চালু হল ব্রডব্যান্ড ইন্টারনেট। গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯টার পর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর আগে ১৭ জুলাই (বুধবার) সারাদেশে ফোরজি সেবা বন্ধ করে দেয় মোবাইল অপারেটরগুলো। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে অপারেটররা এই পদক্ষেপ নেয়। ফলে ইন্টারনেট ব্লাকআউটের মুখে পরে যায় পুরো দেশ। আজ মঙ্গলবার রাতে সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এর আগে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর বিষয়টি জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে চলছে কারফিউ : জেলা জামায়াতের আমিরসহ আটক-৩৬
পিরোজপুরে কাউফিউ অনির্দিষ্ট কালের কারফিউ চলাকালে শহরের বিভিন্ন সড়কে পুলিশ চেকপোষ্ট বসিয়েছে। জেলা শহরসহ উপজেলাগুরোতে সেনাবাহিনী টহল দিচ্ছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি নেই বললেই চলে। জরুরী প্রয়োজনে বের হওয়া লোকজনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাসী করছে। সন্তোসজনক উত্তর মিললে তাদের ছেড়ে দিচ্ছে। মঙ্গলবার পিরোজপুরে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম জানিয়েছেন, বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হবে। এদিকে, নাশকতার অভিযোগে গত দুই দিনে পুলিশ জেলা জামায়াত ইসলামীর আমির তোফাজ্জেল হোসেন ফরিদ, ভান্ডারিয়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মো. তমিজ উদ্দিনবিস্তারিত পড়ুন
