পিরোজপুরে চলছে কারফিউ : জেলা জামায়াতের আমিরসহ আটক-৩৬
পিরোজপুরে কাউফিউ অনির্দিষ্ট কালের কারফিউ চলাকালে শহরের বিভিন্ন সড়কে পুলিশ চেকপোষ্ট বসিয়েছে। জেলা শহরসহ উপজেলাগুরোতে সেনাবাহিনী টহল দিচ্ছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি নেই বললেই চলে। জরুরী প্রয়োজনে বের হওয়া লোকজনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাসী করছে। সন্তোসজনক উত্তর মিললে তাদের ছেড়ে দিচ্ছে। মঙ্গলবার পিরোজপুরে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম জানিয়েছেন, বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হবে।
এদিকে, নাশকতার অভিযোগে গত দুই দিনে পুলিশ জেলা জামায়াত ইসলামীর আমির তোফাজ্জেল হোসেন ফরিদ, ভান্ডারিয়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মো. তমিজ উদ্দিন কাজল, কাউখালী উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মো. নজরুল ইসলামসহ ৩৬ জন বিএনপি ও জামায়াত ইসলামীর নেতা-কর্মীকে আটক করেছে।
পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাে. মুকিত হাসান খান জানান, নাশকতার অভিযোগে জেলা জামায়াত ইসলামীর আমীরসহ বেশ কয়েকজন জামায়াত ইসলামী, বিএনপি ও শিবিরের নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার আসামী গ্রেফতার করা হচ্ছে।
