প্রধান সূচি

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মহারাজের ত্রাণ বিতরণ

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ।
রবিবার সকাল ১০টায় তিনি পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের মোট ১১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি আলু, ১ লিটার তেল ও ১ কেজি করে লবণ দেওয়া হচ্ছে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মো. মহিউদ্দিন মহারাজ এমপি বলেন, আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল জনপ্রতিনিধিদের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। সে লক্ষ্যে সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে সকলকে এগিয়ে এসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। সরকারি সহায়তা আসার পূর্বেই আমি ব্যক্তিগতভাবে সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছিছে। ইনশাআল্লাহ সরকারি বরাদ্দ আপনাদের মাঝে পৌঁছে যাবে, হতাশ হওয়ার কোনো কারণ নেই।
বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, পৌর মেয়র গোলাম কবির, সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান এম কে সবুর তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শওকত আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিকদার, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial