প্রধান সূচি

Sunday, June 2nd, 2024

 

চ্যালেঞ্জ আছে, তবু জনবান্ধব বাজেট প্রস্তুতের চেষ্টা

আসছে ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতির প্রভাবের মধ্যে নতুন সরকারের অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন। কী হতে চলেছে বাজেটে। অর্থনীতিবিদদের বিশ্লেষণ বলছে, সাধারণ মানুষ চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুক। এবং আগামী বাজেটে সে চেষ্টা থাকবে তা ইতোমধ্যে স্পষ্ট। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজেটে যা করার আছে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থানে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বাজেটের বিষয়ে তার দিকনির্দেশনা দিয়েছেন। ১৪ মে গণভবনে বাজেট বিষয়ক সভায় নিত্যপ্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখার নির্দেশনা দেওয়া হয়।বিস্তারিত পড়ুন


বাংলাদেশ আর কোনও রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারবে না

গত ১৮ মে ২০২৪ তারিখে রাখাইন রাজ্যের বুথিডং টাউনশিপের পতনের পর আনুমানিক ৪৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর তীরবর্তী একটি এলাকায় আশ্রয় নেয়। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল তাদের সুরক্ষা দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভোলকার তুর্কও আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশসহ অন্যান্য দেশকে তাদের কার্যকর সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। অবাক হওয়ার কিছু নেই যে, দেশটিতে ইতোমধ্যে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় সরকার আরও নিতে অনিচ্ছুক। নিম্ন-মধ্যম আয়ের দেশ বাংলাদেশ প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্বাগত জানিয়ে মানবিক দুর্ভোগের প্রতি সর্বোচ্চ মমত্ববোধ ও বোঝাপড়ারবিস্তারিত পড়ুন


‘আমার চোখে বঙ্গবন্ধু’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরষ্কার পেল ইন্দুরকানীর মধু

‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননা পত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এই প্রতিযোগিতায় কলেজ সেকশনে জাতীয় পর্যায়ে বিজয়ী তিনজনের একজন হলেন পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজের ছাত্র আক্তারুজ্জামান গাজী মধু। রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনিও সম্মাননা পত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন। ইন্দুরকানী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের সমাজকর্ম বিভাগের ছাত্র আক্তারুজ্জামান গাজী মধু প্রতিযোগিতায় ইন্দুরকানী উপজেলা, পিরোজপুর জেলা এবং বরিশাল বিভাগে প্রথমবিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মহারাজের ত্রাণ বিতরণ

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ। রবিবার সকাল ১০টায় তিনি পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের মোট ১১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি আলু, ১ লিটার তেল ও ১ কেজি করে লবণ দেওয়া হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মো. মহিউদ্দিন মহারাজ এমপি বলেন, আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial