স্কুলছাত্রীকে বিয়ে দেয়ার চেষ্টা : পিতার ৬ মাসের কারাদন্ড
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর (১৫) বাল্য বিবাহ ভেঙ্গে দিয়ে মেয়ের পিতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।
উপজেলার সোহাগদল গ্রামের শেখপাড়া এলাকায় ওই বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে ভেঙ্গে দিয়ে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে কনের পিতা মো. জাহাঙ্গির হোসেনকে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন।
স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন জানান, মেয়ের পিতা পেশায় একজন জেলে। ওই বাড়িতে শুক্রবার বিয়ের আয়োজন চলছিল। এমন সময় ইউএনও স্যার খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের (মেয়ে) পিতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন।
Please follow and like us:
« পিরোজপুরে যুবকের পা বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেফতার-৪ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সুষম ও টেকসই উন্নয়নে বিশ্বাস করে : তথ্য প্রতিমন্ত্রী »
