পিরোজপুরে যুবকের পা বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেফতার-৪
পিরোজপুর সদর উপজেলা টোন ইউনিয়নে সরকারী রাস্তার কাজে বালু ফেলানো নিয়ে সৃষ্ট দ্ব›েদ্ব গোলাম রসুল খান (৪৫) নামের এক যুবককে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় পুলিশ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ গ্রেফতারের বিষয়টি জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
আহত গোলাম রসুল খান সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম গ্রামের আইয়ূব আলী খানের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন- মূলগ্রাম গ্রামের মো. রিয়াজুল শেখ (২৮), তার স্ত্রী জান্নাতি আক্তার (২৪), মো. হাফিজুল শেখ (২৬) এবং মো. সহিদুল শেখ (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস্তার কাজের বালু ফেলা নিয়ে দ্ব›েদ্বর জের ধরে বৃহস্পতিবার গোলাম রসুলকে মুলগ্রাম এলাকায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। এতে গোলাম রসুলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুত্বর আহতবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনার অভিযোগ পাওয়ার পর পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দ পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে জেলার নাজিরপুর উপজেলা থেকে অভিযুক্ত মো. রিয়াজুল শেখ, তার স্ত্রী জান্নাতি আক্তার, মো. হাফিজুল শেখ, ও মো. সহিদুল শেখকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বৃহস্পতিবার রাতেই মামলা দায়ের করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পূর্বেও থানায় একাধিক মামলা আছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
