যুবলীগের সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা
আগামী ১৮ মে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন যুবলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী বক্তব্য রাখেন।
সভায় বক্তরা, আগামী ১৮ মে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেল সফল করার লক্ষে সাংবাদিকদের সার্বক্ষনিক পাশে থাকার অনুরোধ করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে সাংবাদিকবৃন্দ তাদের মতামত প্রদান করেন।
মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
