Thursday, May 16th, 2024
কাউখালীতে আইআরআই’র আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালী উপজেলায় আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্যতিক্রমী এই নির্বাচনী বিতর্কে অংশ নেন কাউখালী উপজেলার ৪ চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাঈদ মিঞা মনু, মো. মনিরুজ্জামান তালুকদার পল্টন, ফরিদুল আলম খান পারভেজ এবং বিশ্বজিৎ পাল। মিডিয়া ব্যক্তিত্ব সেকেন্দার রায়মান এর সঞ্চালনায় ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ শীরোনামে এই নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীগণ তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার, জাতীয় ও স্থানীয় অঙ্গীকার, প্রত্যাশা ও অবস্থান তুলে ধরেন। এসময় তাদের বক্তব্যে উঠে আসে নির্বাচনী এলাকার নানা সমস্যা, তা নিয়ে এলাকাবাসীর হতাশা,বিস্তারিত পড়ুন
যুবলীগের সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা
আগামী ১৮ মে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন যুবলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী বক্তব্য রাখেন। সভায় বক্তরা, আগামী ১৮ মে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেল সফল করারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে অভিভাবকদের নিয়ে আশা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আশা শিক্ষা কর্মসূচির আওতায় চলিশা ব্রাঞ্চের উদ্যোগে পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয় পাঠদান কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান আলম খান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা পিরোজপুর জেলা কার্যালয়ের ডিস্ট্রিক্ট ম্যানেজার (ডিএম) মো. আলাউদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা খুলনা ডিভিশনের সিনিয়র এডুকেশন অফিসার মো. শহিদুল ইসলাম, আশা পিরোজপুর জেলা এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস, তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন,বিস্তারিত পড়ুন
