প্রধান সূচি

ভান্ডারিয়ায় শিক্ষা উপকরণ, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিনামূল্যে শিক্ষা উপকরণ (স্কুল বেঞ্চ), ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৭৩ জোড়া প্লাস্টিক বেঞ্চ (জাইকার অর্থায়নে নির্মিত প্রোপাইলিন প্লাস্টিকের বেঞ্চ), ক্ষতিগ্রস্থ, দুস্থ, অসহায় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে মানবিক সহায়তা হিসাবে বিনামূল্য ৩২ বান্ডিল ঢেউটিন এবং সাথে নগদ তিন হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ।


অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, পৌর মেয়র ফাইজুর রশিদ খশরু, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. সোলাইমান, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. বদরুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial