Wednesday, March 27th, 2024
ড. ইউনুসের গোমর ফাঁস করেছিলেন বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান
বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান গ্রামীন ব্যাংক ও ড. ইউনুসের কৌশলী অবস্থান বেশ স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি ঋণগ্রহীতাদের সঙ্গে গ্রামীণ ব্যাংকের আচরণ, বিদেশিদের কাছে উপস্থাপনার ক্ষেত্রে ড. ইউনুসের নানাবিধ কৌশলী অবস্থান ও জিয়াউর রহমানসহ পরবর্তী কয়েকটি সরকারের সময়ও তিনি যে সুবিধাগুলো নিয়েও উল্লেখ করেন না সেসব নিয়ে কথা বলে গেছেন। তার আত্মজীবনীতে স্পষ্টভাবে এসবের উল্লেখ পাওয়া যায়। তিনি লিখেছেন, ‘গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহণকারীদের ওপর যদি গবেষণা করা হয়, তাহলে দেখা যাবে, গ্রামের অনেক ঋণ গ্রহণকারী একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। তারা তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে গিয়েছে। এ ধরনের অনেক ঘটনার কথাবিস্তারিত পড়ুন
কাউখালীতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস
পিরোজপুরের কাউখালীতে তেল জাতীয় ফসল চিনাবাদামের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। ২০২৩-২৪ অর্থ বছরে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় তেল জাতীয় ফসল (চিনাবাদাম) প্রদর্শনী উপলক্ষে কাউখালীর লাঙ্গুলী গ্রামে এ মাঠ দিবস ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. স্বজল মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রাণী দাস।বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় শিক্ষা উপকরণ, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিনামূল্যে শিক্ষা উপকরণ (স্কুল বেঞ্চ), ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৭৩ জোড়া প্লাস্টিক বেঞ্চ (জাইকার অর্থায়নে নির্মিত প্রোপাইলিন প্লাস্টিকের বেঞ্চ), ক্ষতিগ্রস্থ, দুস্থ, অসহায় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে মানবিক সহায়তা হিসাবে বিনামূল্য ৩২ বান্ডিল ঢেউটিন এবং সাথে নগদ তিন হাজার টাকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউরবিস্তারিত পড়ুন
কাউখালীতে সার্বজনীন পেনশন বিষয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পেনশন বিষয় উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. রাসেল খান। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সোমাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে স্বল্পমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু
পবিত্র রমজানে প্রাণীজ আমিষ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষে পিরোজপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তর ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. মো. আবু সুফিয়ান, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ মো. মুকিত হাসান খাঁন। এ কার্যক্রমে প্রতি লিটার দুধ ৬০ টাকা, প্রতি ডজন ডিম একশত টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় কিনতে পারবেন নি¤œআয়েরবিস্তারিত পড়ুন
