প্রধান সূচি

পিরোজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পিরোজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় শহরের ভাগীরথি চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, পিরোজপুর পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পন করে।
জেলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ শরিফুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন।
এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, আলোচনা সভা ইত্যাদি কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial