প্রধান সূচি

Tuesday, March 26th, 2024

 

বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান : মহিউদ্দিন মহারাজ এমপি

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, মুক্তিযোদ্ধারা যদি জীবনবাজি রেখে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি না করতেন তাহলে মহান সংসদের সংসদ সদস্য তো দূরের কথা জাতীয় সংসদের পিওন হওয়ার যোগ্যতাও আমাদের থাকতো না। বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান জানাতে পেরে গর্বিত আমরা। মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন আর আমাদের দায়িত্ব স্বাধীনতা রক্ষা করা। আজ মঙ্গলবার বিকেলে ভান্ডারিয়া শেখ কামাল পৌর অডিটোরিয়ামে উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পিরোজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় শহরের ভাগীরথি চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, পিরোজপুর পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পন করে। জেলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ শরিফুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া স্বাধীনতাবিস্তারিত পড়ুন


কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া এবং আলোচনা সভা। উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুসবিস্তারিত পড়ুন


মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি বশেমুরবিপ্রবিপি উপাচার্যের শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবিপি) এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. অলক কুমার সাহা, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. রফিকুল আলম, উপাচার্যের একান্ত সচিব মো. আরাফাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজো অফিস ও পিরোজপুর অফিসে জাতীয় পতাকা উত্তোলনেরবিস্তারিত পড়ুন


আমাদের পক্ষে কী আদৌ ভারত বর্জন সম্ভব ?

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি দেখে এই লেখাটি লেখার ইচ্ছে হয়। ছবিতে এক নারী একটি একটি প্লাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। সেটায় লেখা “৩৫ লাখ বাংলাদেশি মুসলমানের চিকিৎসা সুবিধা বন্ধ করে দেয়ার অনুরোধ করছি”। ভদ্রমহিলা ভারতীয়। সম্ভবত সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক দেয়া ভারত বয়কট কর্মসূচির একটা পাল্টা জবাব দিলেন তিনি। নিজের দেশ সম্পর্কে এত আজেবাজে কথা শুনলে যে কেউ এরকম প্রতিক্রিয়া দিতে পারেন। নিশ্চয়ই এরকম কথা পাল্টা কথা চলতেই থাকবে। মাস দুই আগে বাংলাদেশে একটা ক্রিকেট ম্যাচে ভারতীয় দলের বিরোধিতা করা নিয়ে একই রকম বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বাংলাদেশে ভারতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial