প্রধান সূচি

পিরোজপুরে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন গ্রেফতার

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে শহরের সিও অফিস মোড় থেকে তাকে গ্রেফতার করে।
পিরোজপুর সদর থানা বিএনপির’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান চান জানান, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে শনিবার শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন। লিফলেট বিতরণ শেষে আলমগীর হোসেন বাসায় ফেরার পথে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরের (সিও অফিস মোড়) এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায়। পরে পুলিশ আরও দু’জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করে।
পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, লিফরেট বিতরণের নামে শহরে নাশকতার চেষ্টার অভিযোগে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আলগমীর হোসেনের বিরুদ্ধে থানায় নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব বিসয় তদন্ত করে দেখা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial