Saturday, March 9th, 2024
একটি মেয়ে একটি জাতির জন্য অপার সম্ভাবনার সৃষ্টি : শ ম রেজাউল করিম এমপি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, একটি মেয়ে একটি পরিবারের জন্য আশির্বাদ। একটি মেয়ে একটি জাতির জন্য অপার সম্ভাবনার সৃষ্টি। একটি মেয়ে দু:খ-দূর্দশা-হতাশা-খারাপ অবস্থায় থাকা একটি অধ্যায় থেকে উত্তোরণের জন্য। তার কোমলমতি মন, তার সৃজনশীলতা এতোদূর এগিয়ে নিয়ে যেতে পারে যেটা কখনও একটি ছেলের পক্ষে সম্ভব হয় না। শনিবার সকাল ১০টায় পিরোজপুর জেলা সদরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিচিত্রা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ ম রেজাউল করিম বলেন, আমিবিস্তারিত পড়ুন
কৃষকের জন্য সারা বছরই সেচ সুবিধা দিবে সরকার
কৃষকদের সারা বছর সেচ সুবিধা দিতে এখন আর কোন নির্দিষ্ট মৌসুম রাখছে না সরকার। আগে ডিসেম্বর থেকে মে মাস সেচ মৌসুম বিবেচনা করা হলেও নতুন সেচ নীতিতে তা প্রত্যাহার করা হয়েছে। কৃষকদের সারা বছর সেচ দেওয়ার সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ। আর এখন থেকে আবেদনকারী কৃষকরা সারা বছরই পাবেন সেচ সংযোগ। নীতিমালা অনুযায়ী, ওভারলোডের ওজুহাতে সেচ সংযোগ বন্ধ রাখা যাবে না। সেচ নীতিমালা ২০২৪ – এ বলা হয়েছে, আউশ, আমন ও বোরো ধান উৎপাদনের পাশাপাশি পেঁয়াজ, রসুন, ডাল, তেল জাতীয় ফসল, হলুদ, আদা, শাক-সবজি, মৌসুমি ফুল-ফল উৎপাদনের লক্ষ্যে সকলবিস্তারিত পড়ুন
বাংলাদেশে শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা : করণীয় ও প্রস্তাবনা
বাংলাদেশের নারীরা যুগ যুগ ধরে শোষিত ও অবহেলিত হয়ে আসছে। পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় ধর্মীয় গোঁড়ামি, সামাজিক কুসংস্কার, কূপমণ্ডূকতা, নিপীড়ন ও বৈষম্যের বেড়াজালে তাকে সর্বদা রাখা হয়েছে অবদমিত। তার মেধা শ্রমশক্তিকে শুধু সাংসারিক কাজেই ব্যয় করা হয়েছে। সমাজ ও দেশ গঠন কাজে তাকে কখনও সম্পৃক্ত করা হয়নি। নারী আন্দোলনের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়া নারী জাগরণের আহ্বান জানিয়ে বলেছিলেন– ‘তোমাদের কন্যাগুলিকে শিক্ষা দিয়া ছাড়িয়া দাও, তাহারা নিজেরাই নিজেদের অন্নের সংস্থান করুক।’ তাঁর এ আহ্বানে নারীর অধিকার অর্জনের পন্থা সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। তবে বর্তমান সময়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশও লিঙ্গভিত্তিক সমতা ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন গ্রেফতার
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে শহরের সিও অফিস মোড় থেকে তাকে গ্রেফতার করে। পিরোজপুর সদর থানা বিএনপির’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান চান জানান, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে শনিবার শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন। লিফলেট বিতরণ শেষে আলমগীর হোসেন বাসায় ফেরার পথে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরের (সিও অফিস মোড়) এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায়। পরে পুলিশ আরওবিস্তারিত পড়ুন
