প্রধান সূচি

সন্ত্রাসী হামলার প্রতিবাদে

পিরোজপুরে আইনজীবীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

পিরোজপর জেলা আইনজীবী সমিতির সভা চলাকালীন বহিরাগত সন্ত্রাসীদের হামলায় ৫ আইনজীবী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে আইনজীবীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির আয়োজনে পিরোজপুর জেলা জজ আদালতের প্রবেশদ্বারে এ কর্মসূচি পালিত হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও জেলা আইনজীবী সমিতির আহবায়ক কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক খান বাদশার সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির যুগ্ম আহবায়ক ও পিপি সরদার ফারুক আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চন্ডি চরন পাল, সরকারী কৌশলী (জিপি) প্রেমানন্দ হালদার, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম ডি আউয়াল, অ্যাডভোকেট আহাসানুল কবির বাদল, জসিম উদ্দিন, দিলীপ কুমার মাঝি, বাহাদুর হোসেন, শ. ম হায়দার, শওকত হোসেন, তরুন ভট্টাচার্য ও অ্যাডভোকেট মনঞ্জুরুল ইসলাম খান হেলাল প্রমুখ।
এসময় বক্তারা আইনজীবীদের ওপর হামলাকারী ও হুকুমদাতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় আইজীবী সদস্যরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে মানববন্ধনে হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, গত ২২ ফেব্রæয়ারী জেলা আইনজীবী সমিতির তলবি সভা এবং এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে আইনবীবীদের মধ্যে বাকবিতন্ডা চলাকালে বহিরাগতদের হামলায় ৫জন আইনজীবী গুরুতর আহত হয়। ওই দিন দুপুরে সভা চলাকালীন বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়ে অ্যাডভোকেট তরুন ভট্টাচার্য ও আহাসানুল কবির হিমুসহ আরো ১জনকে আহত করে। আহত ৩জনকে জেলা হাসপাতালে চিকিৎসা দিতে নেয়া হয়। পরবর্তীতের আহতদের দেখতে যাওয়ার পথে আরও দুই আইনজীবী রাজ্জাক খান বাদশা ও সাইদুর রহমান টিটুকে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় গত ২৮ ফেব্রæয়ারী আইনজীবী সামতির সাবেক সভাপতি খান মো. আলাউদ্দিন, আইনজীবী সহকারী হুমায়ূণ তালুকদারসহ নামীয় ৪জনসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial