এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মহিউদ্দিন মহারাজ এমপি
পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের এমপি মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, অন্যকে সম্মান দিলে নিজে সম্মান পাওয়া যায়। কাউকে সম্মান দিলে নিজে কখনো ছোট হয় না বরং বড় হওয়া যায়।
শুক্রবার পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাইনুল হোসাইন বাবলু জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন।
