Saturday, February 24th, 2024
ভান্ডারিয়ায় স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শেখ কামাল পৌর অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ। উপজেলা নির্বাচন অফিসার শারমীন আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খানজাদা শাহরিয়ার বিন মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে পঞ্চগ্রাম সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগে ঘুষ কেলেঙ্কারী
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সারেংকাঠি ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে একজন সহকারি প্রধান শিক্ষক ও তিনজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ঘুষ নেয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান মোল্লা ও ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে ওই টাকা নিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান মোল্লা বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলামের কথায় নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে ওই টাকা নিয়ে তার নির্দেশে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম ও ডিজির প্রতিনিধিসহ কয়েকটি জায়গায় ঘুষের টাকা ভাগবাটোয়ারা করে দিয়েছেন। জানা গেছে,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা
নৌকার এজেন্টকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরে একের পর এক নির্বাচন পরবর্তী সহিংসতা ঘটেই চলছে। এবার জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি ফয়সাল আকনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে পিরোজপুর শহরতলীর মধ্য নামাজপুর এলাকার ইমরুল কায়েসের দোকানের সামনে এ ঘটনা ঘটে। গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ফয়সাল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এজেন্ট ছিলেন। আহত ফয়সাল আকন মধ্য নামাজপুর মো. মোফাজ্জেল আকনের ছেলে। এদিকে, ফয়সালের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতবিস্তারিত পড়ুন
এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মহিউদ্দিন মহারাজ এমপি
পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের এমপি মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, অন্যকে সম্মান দিলে নিজে সম্মান পাওয়া যায়। কাউকে সম্মান দিলে নিজে কখনো ছোট হয় না বরং বড় হওয়া যায়। শুক্রবার পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাইনুল হোসাইন বাবলু জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতিবিস্তারিত পড়ুন
