প্রধান সূচি

স্বরূপকাঠীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখর কুমার সিকদারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কুড়িয়ানা বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে সন্ত্রাসীরা গত ৩০ জানুয়ারি সকালে শেখর কুমার সিকদারকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবীতে মানববন্ধন পালন করা হয়েছে।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যে রাখেন, দীলিপ সিকদার, রতন সিকদার, জহর মন্ডল, সঞ্জীব রায়, উত্তম হালদার, সৈলেন মন্ডল, অমল মন্ডল, স্বপন দেউরী, রিপন হালদার, সবুজ মজুমদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial