প্রধান সূচি

স্বরূপকাঠিতে চোরাই  ট্রলারসহ গ্রেফতার-১

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় পুলিশ চোরাই ৪টি স্টীল বডি ট্রলারসহ সাইদুল রহমান (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগদল গ্রাম থেকে তাকে  গ্রেফতার করে এবং তার বাড়ীর পাশের খাল থেকে চোরাই ট্রলারগুলো উদ্ধার করা হয়।

উপজেলার পাটিকেরবাড়ী পুলিশ ফাঁড়ির এস আই ওয়ালিদের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। ট্রলারগুলোর গায়ে মারজিয়া, সেতু, আল্লাহ ভরসা ও হানিফ ঘরামী নাম লেখা রয়েছে। গ্রেফতারকৃত সাইদুল রহমান জানায় ট্রলারগুলো সে ক্রয় করেছে। তিনি ট্রলার বেচাকেনার কাজ করেন। এজন্য কোন কাজপত্র আছে কিনা জানতে চাইলে বলে কোন কাগজপত্র নেই। থানায় সাইদুলের স্ত্রী সেলিনা বেগম বলেন, তার স্বামী দীর্ঘ ১৫/১৬ বছর ধরে ট্রলার কেনা- বেচার কাজ করেন। সাইদুল সোহাগদল গ্রামের রশিদ মিয়ার ছেলে।

ইন্সপেক্টর তদন্ত মো. শাহীন জানান, সাইদুল দীর্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। মঙ্গলবার রাতে পাটিকেলবাড়ী ফাঁড়ির এস আই ওয়ালিদের নেতৃত্বে পুলিশ টহল দেওয়ার সময় জানতে পারে সেহাগদলের সাইদুল রহমানের বাড়ীতে চোরাই ট্রলার আছে। খবর পেয়ে থানায় জানিয়ে অভিযান চালিয়ে সাইদুল রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে প্রথমে একটি ও পরে আরো ৩টি ট্রলারের সন্ধান দিলে সবগুলো ট্রলার উদ্ধার করা হয়। নিয়মিত মামলা রজু করে সাইদুল রহমানকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial