Wednesday, February 14th, 2024
ভান্ডারিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
পিরোজপুরের ভান্ডারিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র প্রদানে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ইকড়ি ইউনিয়নের ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যলয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত টাকার চেয়ে ২/৩ গুণ বেশি টাকা আদায় করা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (অভিভাবক শ্রেণীর সদস্য) সদস্য মো. আনোয়ার হোসেনের এক লিখিত অভিযোগে জানা গেছে, এসএসসি পরীক্ষাকে সামনে রেখে ওই বিদ্যালয়ের সাময়িক বরাখাস্তকৃত প্রধান শিক্ষক একেএম আমীনুল হক, সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন ও ধর্মীয় শিক্ষক আ. সালাম একত্রিত হয়ে অর্থ বাণিজ্য শুরু করেছেন। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
জাপানি ওয়েব পোর্টালের প্রতিবেদন
বাংলাদেশে এখন নারীর ক্ষমতায়ন সুরক্ষিত
বিশ্বের অনেক দেশের নারী নেত্রীর শাসনের মধ্যে নারীর ক্ষমতায়নসহ নানান সাফল্যে শেখ হাসিনা অনেক এগিয়ে আছেন। এসংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করেছে জাপান ভিত্তিক ওয়েব পোর্টাল নিকে এশিয়া। সোমবার প্রতিবেদনটি করেছেন তাদের জ্যেষ্ঠ প্রতিবেদক তরু তাকাহাসি। মূলত তিনি এই প্রতিবেদনে বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি চর্চার গুণগত দিক বিশ্লেষণ করেছেন। তরু তাকাহাসি এই প্রতিবেদনে লিখেছেন গত ৭ জানুয়ারি সাধারণ নির্বাচনে দুর্দান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ, যা প্রধান বিরোধী দল বিএনপি বয়কট করেছিল। ওই নির্বাচন শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে এবং ব্যক্তিগত পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্কুলছাত্র হত্যা মামলা
১১ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
পিরোজপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত মো. নাজমুল হাসান নাইম নামের ১১ বছরের পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। মঙ্গলবার ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের মো. শফিকুল আলম হাওলাদারের ছেলে। মামলা দায়েরের পর হতে নাঈম পলাতক ছিল। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিং-এ পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, ২০১৩ সালের ২৯ আগস্ট পিরোজপুর শহরের সিআই পাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনির ছাত্র সাদমান সাকিব প্রিন্স (১৪) নিখোঁজ হয়। দুইবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে চোরাই ট্রলারসহ গ্রেফতার-১
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় পুলিশ চোরাই ৪টি স্টীল বডি ট্রলারসহ সাইদুল রহমান (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগদল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে এবং তার বাড়ীর পাশের খাল থেকে চোরাই ট্রলারগুলো উদ্ধার করা হয়। উপজেলার পাটিকেরবাড়ী পুলিশ ফাঁড়ির এস আই ওয়ালিদের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। ট্রলারগুলোর গায়ে মারজিয়া, সেতু, আল্লাহ ভরসা ও হানিফ ঘরামী নাম লেখা রয়েছে। গ্রেফতারকৃত সাইদুল রহমান জানায় ট্রলারগুলো সে ক্রয় করেছে। তিনি ট্রলার বেচাকেনার কাজ করেন। এজন্য কোন কাজপত্র আছে কিনা জানতে চাইলে বলে কোন কাগজপত্র নেই। থানায়বিস্তারিত পড়ুন
