প্রধান সূচি

পিরোজপুরের দখল হওয়া ৬ একর সরকারী জমি উদ্ধার করেছে প্রশাসন

পিরোজপুরে অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৬ একর সরকারী জমি। শনিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সদর সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, অভিযানে পিরোজপুর পৌর এলাকার দামোদর খালের দু’পাশের ১৫টি অবৈধ স্থাপনা ও খুমুরিয়া মৌজার বলেশ্বর নদী সংলগ্ন শ্মশানঘাট (লাশকাটা ঘর) এলাকায় বেদখল হয়ে যাওয়া ৫ একর ৭২ শতাংশ ভূমি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এসব সরকারি জমি অবৈধ দখলদারদের দখলে ছিল। যা এ অভিযানের মধ্য দিয়ে উদ্ধার করা হয়। অভিযানে ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মোস্তফা জানান, অভিযান চালিয়ে পিরোজপুর শহরের দামোদর খালের দু’পাশের ১৫টি অবৈধ স্থাপনা ও খুমুরিয়া মৌজার লাশকাটা ঘরের পিছনে বেদখল হয়ে যাওয়া ৫ একর ৭২ শতাংশ ভূমি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের এ উদ্ধার অভিযান চলমান থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial