Sunday, January 28th, 2024
কাকে ভুল বুঝাচ্ছে বিএনপি নেতারা
দ্বাদশ জাতীয় সংসদের ১ম অধিবেশন শুরুর দিন আগামী ৩০ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারা বলছে, নতুন আন্দোলনের মধ্য দিয়ে ‘অবৈধ’ নির্বাচনের মাধ্যমে গঠিত এ সংসদ এবং এ সরকারকে প্রতিরোধ করা হবে। গঠন হয়ে যাওয়া সরকারের বিরোধীতা করার সিঙ্গেল যৌক্তিক কারন না থাকলে এধরনের কর্মসূচি জনগনকে ভুল বুঝানো ছাড়া আর কিছু না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। শনিবার (২৭ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশ থেকে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবিস্তারিত পড়ুন
ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন সিনেটরদের চিঠি
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ১২ সিনেটরের পাঠানো চিঠি প্রত্যাহার করতে পাল্টা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। সম্প্রতি ইমেইল ও ডাকযোগে সিনেটর রিচার্ড ডারবিন বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন এবং পৃথক। নির্বাহী বিভাগের প্রধান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো বিচারিক কার্যক্রম বন্ধ বা বিচারিক কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেন না। এছাড়া চলমান বিচারিক কার্যক্রম সম্পর্কে বিবৃতি বা চিঠি প্রদান ন্যায়বিচারের পরিপন্থি। ড. ইউনূসের বিরুদ্ধে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়েরবিস্তারিত পড়ুন
ইউনূসের বিচার নিয়ম মেনেই হচ্ছে, বিদেশে থেকে চিঠি চালাচালির সুযোগ নেই
আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি বসায়নি ‘শান্তি ও গণতন্ত্র সমাবেশে’ ওবায়দুল কাদের; নয়াপল্টনে বিএনপির কালো পতাকা মিছিলে নেতারা বলেন, সরকার জনগণের নয়, ভারত চীন রাশিয়ার; ইউনূসের কারণে বিনিয়োগে প্রভাব পড়বে না: হাছান মাহমুদ; এই ৩টি শিরোনাম পড়ে আমার প্রথমেই যে কথাটি মনে পড়লো তা হলো, আমাদের দেশ কি অনেক বেশি বিদেশ নির্ভর? বা আমাদের দেশের রাজনীতি, আইন, বিচার, অর্থনীতি সব কি বিদেশি দ্বারা পরিচালিত হয়? হয় না। তবে কেন যেকোনো ইস্যুতেই বিদেশি শক্তিকে আমরা টেনে আনছি। ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জিতেছে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম এর সাথে পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম পিরোজপুরের আইন-শৃংখলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের আয়না। তারা স্বচ্ছভাবে কাজ করলে অপরাধ দমনে আইন শৃংখলা বাহিনীও সুচারুভাবে কাজ করতে পারে। তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক পরস্পর পরস্পরের বন্ধু। পুলিশ এবং সাংবাদিক সততা ও ন্যায়নিষ্টভাবে কাজ করলে সেখানে আইন-শৃংখলাসহ সার্বিক পরিস্থিতিবিস্তারিত পড়ুন
পিরোজপুরের দখল হওয়া ৬ একর সরকারী জমি উদ্ধার করেছে প্রশাসন
পিরোজপুরে অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৬ একর সরকারী জমি। শনিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সদর সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, অভিযানে পিরোজপুর পৌর এলাকার দামোদর খালের দু’পাশের ১৫টি অবৈধ স্থাপনা ও খুমুরিয়া মৌজার বলেশ্বর নদী সংলগ্ন শ্মশানঘাট (লাশকাটা ঘর) এলাকায় বেদখল হয়ে যাওয়া ৫ একর ৭২ শতাংশ ভূমি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এসব সরকারি জমি অবৈধ দখলদারদের দখলে ছিল। যা এ অভিযানের মধ্য দিয়ে উদ্ধার করা হয়। অভিযানে ভূমিবিস্তারিত পড়ুন
