প্রধান সূচি

পিরোজপুর শহরে নৌকা মার্কার সমর্থনে মিছিল

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র নৌকা মার্কার সমর্থনের পিরোজপুরে মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও নৌকা মার্কার সমর্থকরা।
শনিবার বিকেলে শহরের টাউন ক্লাব থেকে মিছিলটি শুরু হরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন ক্লাবের মাঠের স্বাধীনতা মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা যুবলীগ সভাপতি আক্তরুজ্জামান ফুলু, জেলা যুবলীগ সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, জেলা মৎস্যজীবি লীগ আহŸায়ক শিকদার চাঁন।
মিছিলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আউয়াল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বাবুল হালদার, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন, কদমতলা ইউপি চেয়ারম্যান শেখ সিহার উদ্দিন, বিভাগীয় মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা শ্রমিক লীগ সভাপতি অর্পণা হালদার, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক জিএস ও যুবলীগ নেতা নাসির উদ্দিন শিকদার সাগর, জেলা ছাত্রলীগ সভাপতি অনিরুজ্জামান অনিক, সাধারণ সম্পাদক ইতেখার মাহমুদ সজল, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র, সাবেক জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহম্মেদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সৈয়দ ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল শিকদার, জসিম উদ্দিন রায়হান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান মামুন, জুয়েল শিকদার, পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সোহেল শেখ রুবেলসহ সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial