প্রধান সূচি

Saturday, December 23rd, 2023

 

নৌকায় ভোট দিলে শেখ হাসিনাকে পাবেন, নৌকায় ভোট দিলে উন্নয়ন পাবেন : শ ম রেজাউল করিম এমপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, নৌকায় ভোট দিলে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাবেন, নৌকায় ভোট দিলে উন্নয়ন পাবেন। উন্নয়নের ধারাবাহিকতা থাকবে। শনিবার বিকেলে নির্বাচনী এলাকার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনী পথসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ ম রেজাউল করিম বলেন, ‘আমি বিগত নির্বাচনে এই মাঠে দাঁড়িয়ে যে ওয়াদা আপনাদের করেছিলাম তা পুরণ করার চেষ্টা করছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের পরিবারের সদস্য, তাইবিস্তারিত পড়ুন


স্ত্রী সন্তান হারানো হতভাগ্য মিজানের কান্নাজড়িত দাবি- ‘ওদের বিচার করুন’

`আমি জাতির কাছে বিচার দিতে এসেছি। যারা আমার স্ত্রী সন্তানকে আগুনে পুড়িয়ে মেরেছে তাদের যেনো দৃষ্টান্তমূলক বিচার হয়। আমি স্ত্রী সন্তান হারিয়েছি। আমাকে লাশ বহন করে নিয়ে যেতে হয়েছে। যে সন্তানকে সুন্দর করে বাড়ি পাঠিয়েছিলাম। তাকে আর কোলে নিতে পারি নাই। লাশ কোলে নিয়ে বাড়িতে যেতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার দাবি করি।‘ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরাই বাংলাদেশ’ আয়োজিত প্রতিবাদী পদযাত্রায় কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন অগ্নিসন্ত্রাসে স্ত্রী সন্তান হারানো মিজানুর রহমান। ‘নাশকতাকে না’ শীর্ষক এই পদযাত্রায় তিনি বলেন, ‘আপনারা এদের বিচার করবেন। আমি একজন সাধারণ মানুষবিস্তারিত পড়ুন


প্রতিবাদী পদযাত্রা: ‘অনেক হয়েছে, আর নাশকতা নয়’

“আজকে যখন ট্রেনের ভেতরে মায়ের কোলে শিশু আগুনে পুড়ে মারা যায়, তখন আমাদের বলতে হয় এই ঘটনা রাজনীতির ফসল হতে পারে না। এটা অন্য কিছু, এই অন্য কিছু স্বাধীন বাংলাদেশে আর দেখতে চাই না। আমাদের এখন নাশকতাকে না বলতে হবে,” গত দেড় মাসের বেশি সময় ধরে চলা নাশকতার বিরুদ্ধে এই ভাষায় ক্ষোভ আর আক্ষেপ এসেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে। বিএনপি ও সমমনাদের রাজনৈতিক আন্দোলন কর্মসূচির মধ্যে, বাস-ট্রেনে আগুনের ঘটনায় প্রাণহানি এবং নানা ধরনের নাশকতার প্রতিবাদে রাজধানীতে প্রতীকী পদযাত্রা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ওই আয়োজনে অংশ নিতে ভুক্তভোগীদের পরিবার, শিক্ষক-ছাত্র,বিস্তারিত পড়ুন


এই অসহযোগ কতটা সাংবিধানিক কতটা নৈতিক?

কেউ ট্যাক্স দেবেন না। কোনো ইউটিলিটি বিল দেবেন না। কেউ আদালতে হাজিরা দিতে যাবেন না। সম্প্রতি এরকম আহবান জানিয়েছেন তারেক রহমান। আর আগে তিনি লন্ডন থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন। এই অসহযোগের বাখ্যা দিতে গিয়ে তিনি এইসব নিষেধাজ্ঞা দিচ্ছিলেন। কেন জানি মনে হলো মনে হলো তিনি সরকার এবং রাষ্ট্র গুলিয়ে ফেলেছেন। কারণ সরকারে যে কেউ আসতে পারে। এর দর্শনের সঙ্গে সব মানুষের চিন্তার মিল নাও থাকতে পারে। সেই অমিলের কথা তিনি চিৎকার করে বলে বা লিখে বা অন্য যেকোন উপায়ে প্রতিবাদ করতে পারেন। কিন্তু জনগণকে সংবিধান বা রাষ্ট্রের মুখোমুখি দাঁড়বিস্তারিত পড়ুন


পিরোজপুর শহরে নৌকা মার্কার সমর্থনে মিছিল

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র নৌকা মার্কার সমর্থনের পিরোজপুরে মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও নৌকা মার্কার সমর্থকরা। শনিবার বিকেলে শহরের টাউন ক্লাব থেকে মিছিলটি শুরু হরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন ক্লাবের মাঠের স্বাধীনতা মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা যুবলীগ সভাপতি আক্তরুজ্জামান ফুলু, জেলা যুবলীগ সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, জেলা মৎস্যজীবি লীগ আহŸায়ক শিকদার চাঁন। মিছিলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আউয়াল হোসেন,বিস্তারিত পড়ুন


গণবিচ্ছিন্ন অসহযোগ আন্দোলন

সারাদেশে মানুষ যখন নির্বাচনকে উৎসব হিসেবে গ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে, তখন বিরোধীদের জনবিচ্ছিন্ন আন্দোলন চলছে। বিরোধীরা এর নাম দিয়েছে অসহযোগ আন্দোলন, অথচ অসহযোগ আন্দোলনের আবহমান ঐতিহ্য থাকলেও তাদের অসহযোগ আন্দোলন হচ্ছে মানুষকে কীভাবে জিম্মি করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উৎসাহিত করা যায় সেইদিকে ঠেকে দেওয়া। প্রতিদিন বিরোধীদলের কতিপয় নেতা, যাদের প্রতি জনগণের বিন্দুমাত্র আস্থা ও বিশ্বাস নেই, তারা লিফলেট হাতে রাস্তায় বের হচ্ছে, কিন্তু সাধারণ জনগণের তাতে কোনো সাড়া পাচ্ছে না। তাদের কোনো নেতা নেই, কর্মী নেই। বরং তৃণমূলের নেতা-কর্মীরা এখন বুঝতে পারছে, অন্ধের মতো যাদেরবিস্তারিত পড়ুন


অসময়ের অসহযোগ, দুর্ভোগ দুর্ভোগ

২৮ অক্টোবরের সরকার পতনের আন্দোলন ব্যর্থ হওয়ার পর লন্ডনে বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলনের ডাক, এ বছরের রাজনীতিতে সেরা কৌতুক হিসেবে মনে করা যেতেই পারে। কারণ এর মাধ্যমে পরিষ্কার হয়েছে, রাজনীতি চর্চা এবং এর ইতিহাস সম্পর্কে তার ন্যূনতম ধারণা নেই। যদি থাকত, তাহলে তিনি নিশ্চয়ই জানতেন অসহযোগ আন্দোলনের ডাক কখন, কীভাবে দিতে হয়? অসময়ের কোন ডাকাডাকিতে হাসাহাসি ছাড়া আর কিছুই হয় না। এরকম ম্রিয়মাণ অবস্থায় যখন বিএনপি ছিন্নভিন্ন প্রায়, তখন অসহযোগ আন্দোলন আদৌ একটি রাজনৈতিক বাস্তবতা কি না—তা বোঝার মতো অবস্থায় যে তিনিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial