পিরোজপুরে অবৈধ মোটর সাইকেল আটক অভিযান
পিরোজপুরে কাগজপত্রবিহীন অবৈধ মোটরসাইকেল আটক অভিযান শুরু করেছে আইন-শৃংখলা বাহিনী।
সোমবার পিরোজপুরের অতিরিক্ত পুুলিশ সুপার (ক্রাইম) মুকিত হাসান খাঁনের নেতৃত্বে জেলা শহরের সিও অফিস মোড় ও পাড়েরহাট রোড মোড় (পুরাতন বাসষ্ট্যান্ড) এলাকায় বৈধ কাগজপত্র বিহীন, ড্রাইভিং লাইসেন্সহীন ও হেলমেটবিহীন মোটর সাইকেল আটক করা হয়। এদিন বিভিন্ন আইনে ২৫টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বৈধ কাগজপত্র বিহীন ২০টি মোটর সাইকেল আটক করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুুলিশ সুপার (ক্রাইম) মুকিত হাসান খাঁন জানান বৈধ কাগজপত্র না থাকায় ২০টি মোটর সাইকেল আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন আইনে জরিমানা আদায় করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি রক্ষায় পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
« ছাড় দিচ্ছে না ইসি, নিয়ম ভাঙলে শোকজের মুখোমুখি প্রার্থীরা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পদ্মা সেতু : এক বছরেই হাজার কোটি টাকা ঋণ শোধ »
