Monday, December 18th, 2023
বিএনপির নাশকতার বিরুদ্ধে শিক্ষক-প্রকৌশলী-ক্রীড়াবিদদের বিবৃতি
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির নামে বিএনপির মানবাধিকার লঙ্ঘন, সামাজিক নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন সংগঠন। সহিংসতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, এডুকেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিইবি, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অধ্যাপক এ. এ. মামুন এবং সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিএনপিসহ কয়েকটি দলবিস্তারিত পড়ুন
পদ্মা সেতু : এক বছরেই হাজার কোটি টাকা ঋণ শোধ
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের দ্বার পদ্মা সেতু উদ্বোধন হয়েছে প্রায় দেড় বছর আগে। অর্থ বিভাগ থেকে ৩২ হাজার কোটি টাকা ঋণ নিয়ে করা হয়েছে এই সেতু। ২০২২-২৩ অর্থবছরে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৮১৪ দশমিক ৭৮ কোটি টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরের অক্টোবর পর্যন্ত টোল আদায় হয়েছে ২৭৩ দশমিক ৫৭ কোটি টাকা। অর্থাৎ প্রায় ১ হাজার ১০০ কোটিরও বেশি টাকা টোল আদায় হয়েছে গত দেড় বছরে। আর ছয়টি কিস্তিতে মোট ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা সরকারকে পরিশোধ করেছে সেতু বিভাগ। সোমবার (১৮ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে অবৈধ মোটর সাইকেল আটক অভিযান
পিরোজপুরে কাগজপত্রবিহীন অবৈধ মোটরসাইকেল আটক অভিযান শুরু করেছে আইন-শৃংখলা বাহিনী। সোমবার পিরোজপুরের অতিরিক্ত পুুলিশ সুপার (ক্রাইম) মুকিত হাসান খাঁনের নেতৃত্বে জেলা শহরের সিও অফিস মোড় ও পাড়েরহাট রোড মোড় (পুরাতন বাসষ্ট্যান্ড) এলাকায় বৈধ কাগজপত্র বিহীন, ড্রাইভিং লাইসেন্সহীন ও হেলমেটবিহীন মোটর সাইকেল আটক করা হয়। এদিন বিভিন্ন আইনে ২৫টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বৈধ কাগজপত্র বিহীন ২০টি মোটর সাইকেল আটক করা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুুলিশ সুপার (ক্রাইম) মুকিত হাসান খাঁন জানান বৈধ কাগজপত্র না থাকায় ২০টি মোটর সাইকেল আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন আইনে জরিমানা আদায়বিস্তারিত পড়ুন
ছাড় দিচ্ছে না ইসি, নিয়ম ভাঙলে শোকজের মুখোমুখি প্রার্থীরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই একের পর এক আচরণবিধি ভঙ্গ করেছেন প্রার্থীরা। আর এসব রোধ করতে নির্বাচন অনুসন্ধান কমিটিও একের পর এক শোকজ দিচ্ছেন। কোথাও কোন ছাড় না দেওয়ায় ইসির নিরপেক্ষতা আরও স্পষ্ট হতে শুরু করেছে। এ পর্যন্ত শতাধিক প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি ও নির্বাচন কমিশন। তাদের নিয়ম মেনে কারণ জানাতেও হয়েছে প্রার্থীদের। এমনকি তুমুল জনপ্রিয় প্রার্থীরাও ছাড় পাননি। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে শোকজ করেছে সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান মানিকগঞ্জেরবিস্তারিত পড়ুন
ছয় বছরের ব্যবধানে মানুষের গড় আয় দ্বিগুণ : বিবিএসের প্রতিবেদন
দেশে একজন মানুষের মাসিক গড় আয় এখন ৭ হাজার ৬১৪ টাকা। ছয় বছরের ব্যবধানে এই আয় প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৬ সালে একজন মানুষের মাসিক গড় আয় ছিল ৩ হাজার ৯৪০ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ সালের চূড়ান্ত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। বিবিএসের প্রতিবেদনে দেখা গেছে, গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের আয় অনেক বেশি। শহরের একজন মানুষের মাসিক গড় আয় ১০ হাজার ৯৫১ টাকা। আর গ্রামের মানুষের আয় অর্ধেকের কাছাকাছি, ৬ হাজার ৯১ টাকা। একটি পরিবারের সবাই আয় করেন না এবং এমন শিশু-বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন
কৃষক-শ্রমিক-দিনমজুর কী ভোট কেন্দ্রে যাবেন?
শীতের সকাল। কুয়াশার চাদরে ঢেকে আছে নাটোরের চলনবিলের মাঠ। বর্ষাকালে চলনবিলে পানি থৈ থৈ করলেও শীতের সময় সেটিই হয়ে ওঠে উর্বর জমি। সেই জমিতে পেঁয়াজ ক্ষেতে যত্ন নিচ্ছিলেন নলডাঙ্গার সোনাপাতিল গ্রামের কৃষক ষাটোর্ধ্ব দিলবর প্রামানিক। ভোটের এই সময়ে যেমন তার কদর বেড়েছে, তেমনি পেঁয়াজের দাম বেশি থাকায় খুশি কৃষক দিলবর। দ্বাদশ সংসদ নির্বাচনের কারণে এমপি প্রার্থীর সমর্থকেরা প্রতি মুহূর্তে খোঁজ খবর রাখছেন, সালাম বিনিময় করছেন। দুই কারণে এবার তার খুশির মাত্রাটা বেশিই। দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপিসহ সমমনা কয়েকটি দল নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে কী মানুষ ভোট দিতে যাবে? এমনবিস্তারিত পড়ুন
এমন গুজবী পরিবেশেই কী নির্বাচন হবে?
অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে ব্যাপক অপপ্রচারের কথা স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। এনিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। জানার পর মনে মনে বললাম যাক বাবা বাঁচা গেছে। শেষমেষ তিনি উদ্বিগ্ন হতে পেরেছেন। যদিও তার উদ্বিগ্নতার কারণ খানিকটা পক্ষপাত দুষ্ট। তবুও হোন… কারণ দেশের বহু মানুষ একই কারণে উদ্বিগ্ন। প্রতিবারের মত সাংবাদিকের ছদ্দবেশে কোন ব্যক্তি বাংলাদেশের সরকার বিরোধী একটা প্রশ্ন করেছেন এবং তিনি সেই প্রশ্নের জবাবে উদ্বেগ প্রকাশ করেছেন। ওই সাংবাদিক মিলারের কাছে জানত চান, নির্বাচন সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের বর্তমান সরকারবিস্তারিত পড়ুন
পিরোজপুরের ৩টি আসনে প্রতীক পেলেন ১৯ প্রার্থী
পিরোজপুরের ৩টি আসনে ১৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সোমবার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেন। পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে ৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল (সাইদুর রহমান) ঈগল প্রতীক, মো. নজরুল ইসলাম (জাতীয়পার্টি-এরশাদ) লাঙ্গল ও মো. ইয়ার হোসেন রিপন (তৃনমূল বি.এন.পি) সোনালী আঁশ প্রতীক। পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে ৭ জনবিস্তারিত পড়ুন
প্রথমবার নৌকা পেয়েও হাল ছাড়তে হল তাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে প্রথমবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েও পরে সে নৌকার হাল ছেড়ে দিতে হলো তাদের। আর তারা হলেন- পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস এবং জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. আশরাফুর রহমান। পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে আওয়ামী লীগের প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন এডভোকেট কানাই লাল বিশ্বাস এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে পেয়েছিলেন মো. আশরাফুর রহমান। কানাই লাল বিশ্বাস এর বাড়ি পিরোজপুর-২ আসনের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মিয়ারহাট এলাকায় এবং মো আশরাফুর রহমানের বাড়ী মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়ায়। আশরাফুর রহমান মঠবাড়িয়া উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন
মহিউদ্দিন মহারাজ পেলেন ‘ঈগল’ প্রতীক
দ্বাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে ‘ঈগল’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ। আজ সোমবার সকালে পিরোজপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রবিবার। আজ সোমবার প্রতীক বরাদ্দ চলছে। প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।
