সাংবাদিক খেলাফত খসরুর মায়ের ইন্তেকাল
সোনালী ব্যাংকের সাবেক ব্যাংক কর্মকর্তা মরহুম আব্দুল কাদের হাওলাদারের সহধর্মিনী, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক পিরোজপুরের কথার নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরুর মা রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি………রাজিউন।
রবিবার বিকেল ৪টায় মধ্য হোগলাপাশা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ববিবার তার নামাজে জানাযা এশা নামাজ বাদ মধ্য হোগলাপাশা গ্রামের জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক খেলাফত হোসেন খসরুর মায়ের মৃত্যুতে পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, টেলিভিশন জার্নালিষ্ট এস্যোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ এবং দৈনিক তথ্য দর্পণ ও দৈনিক পিরোজপুরের কথার সম্পাদকবৃন্দ ও কর্মরত সাংবাদিক কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।
