প্রধান সূচি

Sunday, December 17th, 2023

 

সাংবাদিক খেলাফত খসরুর মায়ের ইন্তেকাল

সোনালী ব্যাংকের সাবেক ব্যাংক কর্মকর্তা মরহুম আব্দুল কাদের হাওলাদারের সহধর্মিনী, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক পিরোজপুরের কথার নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরুর মা রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি………রাজিউন। রবিবার বিকেল ৪টায় মধ্য হোগলাপাশা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ববিবার তার নামাজে জানাযা এশা নামাজ বাদ মধ্য হোগলাপাশা গ্রামের জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক খেলাফত হোসেন খসরুর মায়ের মৃত্যুতে পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু,বিস্তারিত পড়ুন


দ্বাদশ সংসদ নির্বাচন

পিরোজপুরের ৩টি আসনে ১৯ প্রার্থী : দুটি আসনে নৌকা পেল জাতীয় পার্টি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের পিরোজপুরের ৩টি আসনে ১৯ প্রার্থী প্রতিদ্বন্ধিতার মাঠে রয়েছেন। নির্বাচনে শুধুমাত্র পিরোজপুর-১ আসনে রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ দুটি আসনের মধ্যে পিরোজপুর-২ আসনে জোটের শরিক দল জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) চেয়ারম্যান ও বর্তমান এমপি আনোয়ার হোসেনকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। এ আসনের আওয়ামী লীগ প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাসের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পিরোজপুর-৩ আসনে জাতীয় পার্টি-জাপা (এরশাদ) প্রার্থী মো. মাশরেকুল আজম রবিকে দেওয়া হয়েছে নৌকা প্রতীক। এ আসনবিস্তারিত পড়ুন


স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের ছেলেসহ আহত-৪ : যুবলীগ সভাপতির বাসায় গুলি

পিরোজপুরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সহিংসতা

পিরোজপুরে আওয়ামী লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় দুই পক্ষের ৪ জন আহত হয়েছে।  আজ রবিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ও পৌর শহরের পাড়েরহাট চৌমূহনি (এমপি মোড়) এলাকায় পৃথক এ সংঘাত ও মারধরের ঘটনা ঘটে। এসময় একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ, দুটি ইজিবাইক ভাংচুর ও বেশ কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনার জের ধরে নৌকা সমর্থিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু’র বাসায় গুলি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইখতেখার মাহমুদ সজলের বাসা ও অফিসে হামলার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, রবিবার দুপুরবিস্তারিত পড়ুন


বিএনপি নেতার পরিকল্পনায় গাজীপুরে রেলপথে নাশকতা

ব্যাপক প্রাণহানির ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করতেই রেলপথে নাশকতা

গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়ার পরিকল্পনায় গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বিএনপি উচ্চপর্যায়ের নেতাদের চাপ ও দেশে–বিদেশে আতঙ্ক সৃষ্টি করতে রেললাইনে নাশকতার পরিকল্পনা হয় আজমল ভূঁইয়ার বাড়িতে। সেই পরিকল্পনা অনুযায়ী আটজন মিলে রেললাইনের কিছু অংশ কেটে রাখেন। রোববার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনার মো. মাহবুব আলম। এ ঘটনায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নকারী সদস্যরা সবাই বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান নেতা এবং সক্রিয় সদস্য বলে সংবাদ সম্মেলনেবিস্তারিত পড়ুন


বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় শেখ হাসিনার ভূমিকা

জলবায়ু বিষয়ক কর্মকাণ্ডে বলিষ্ঠ নেতৃত্ব এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের পক্ষে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা—সমর্থিত বৈশ্বিক জোট গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি এই বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড—এ ভূষিত করেছে। ২০১৫ সালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী উদ্যোগের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধারে একজন গবেষক, পরিকল্পনা প্রণয়নকারী এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে ‘রোল মডেল’। প্রাকৃতিকবিস্তারিত পড়ুন


সাংবাদিক রিয়াজের বাবার দাফন সম্পন্ন

বেসরকারি টেলিভিশন আর টিভির পিরোজপুর প্রতিনিধি এবং পিরোজপুর প্রেসক্লাবের সদস্য শেখ রিয়াজ আহমেদ নাহিদ এর বাবা শেখ মোসলেম আলী (৯৫) এর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টায় কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কাউখালী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিলটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial