প্রধান সূচি

সাংবাদিক রিয়াজের বাবার দাফন সম্পন্ন

বেসরকারি টেলিভিশন আর টিভির পিরোজপুর প্রতিনিধি এবং পিরোজপুর প্রেসক্লাবের সদস্য শেখ রিয়াজ আহমেদ নাহিদ এর বাবা শেখ মোসলেম আলী (৯৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ১০টায় কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কাউখালী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিলটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শনিবার বিকেল সাড়ে ৩টায় বার্ধক্যজনিত কারণে কাউখালীস্থ নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial