প্রধান সূচি

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আযমের ইন্তেকাল

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আযমের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)। তিনি গত রবিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণ ও কিডনী রোগে ভুগে মারা যান। প্রায় তিন সপ্তাহ আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একাধিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর। মরহুম স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ সোমবার যোহর নামাজের পর তাঁর কর্মস্থল কলেজ মাঠে নামাজে জানাজার পর পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানসহ জেলা শহরের সরকারি কর্মকর্তা, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন কলেজের সহকর্মীবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহরের বিভিন্নস্তরের মানুষ এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মরহুম আলী আযম শহরের খ্যাতনামা হোমিও চিকিৎসক মরহুম সৈয়দ আমজাদ হোসেনের ছেলে।

অধ্যক্ষ সৈয়দ আলী আজমের মৃত্যুতে বশেমুরবিপ্রবিপি উপাচার্যের শোক :
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আলী আজমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) এর উপাচার্য বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।
এক শোকবার্তায় বশেমুরবিপ্রবিপি উপাচার্য বলেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আলী আজম আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই ছিলেন। আমি পিরোজপুরে একটি নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দায়িত্ব পাওয়ার পর তিনি আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। এজন্য আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।
সৈয়দ আলী আজমের মতো একজন সজ্জন ব্যক্তি ও মেধাবী শিক্ষক সমাজে অত্যন্ত বিরল বলে বশেমুরবিপ্রবিপি উপাচার্য তাঁর শোকবার্তায় উল্লেখ করেন।
অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন তাঁর শোকবার্তায় বশেমুরবিপ্রবিপি পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial