প্রধান সূচি

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার এভায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
ব্যারিস্টার মইনুল হোসেনের জুনিয়র ব্যারিস্টার হাসান এম এস আজিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ব্যারিস্টার মইনুল কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ব্যারিস্টার মইনুল হোসেন কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
২০০৭ সালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে ব্যারিস্টার মইনুল হোসেন তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয় এর দায়িত্ব পালন করেন।
ব্যারিস্টার মইনুল হোসেন প্রখ্যাত সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার বড় ছেলে। তিনি ১৯৪০ সালের জানুয়ারিতে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন।
মইনুল হোসেন ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ¯œাতক সম্পন্ন করেন। পরে লন্ডনের মিডল টেম্পল থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি ১৯৬৫ সালে তিনি ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial