Saturday, December 9th, 2023
ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার এভায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ব্যারিস্টার মইনুল হোসেনের জুনিয়র ব্যারিস্টার হাসান এম এস আজিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্যারিস্টার মইনুল কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ব্যারিস্টার মইনুল হোসেন কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। ২০০৭ সালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিতবিস্তারিত পড়ুন
মার্কিন নিষেধাজ্ঞায় বাংলাদেশের নাম না থাকায় মুখভার বিএনপির
আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ১৩টি দেশের ৩৭জন পদাধিকারীর উপর নিষেধাজ্ঞা (স্যাংশন) জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন এই তালিকা ঘোষণা করেন। তবে এই তালিকায় বাংলাদেশের কোনো ব্যক্তি নেই। এতেই মুখভার বিএনপির। মার্কিন ঘোষণা অনুযায়ী এই ১৩টি দেশ হল রাশিয়া, চীন, ইরান, আফগানিস্তান, হাইতি, ইন্দোনেশিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, লাইবেরিয়া, দক্ষিণ সুদান ও সুদান, সিরিয়া, উগান্ডা ও জিম্বাবয়ে। যে ৩৭ জন পদাধিকারীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাঁদের দু’জন হলেন আফগানিস্তানের তালিবান সরকারের মন্ত্রী। আমেরিকার ওই ঘোষণা ভোটমুখী বাংলাদেশকে আপাতত স্বস্তি দিয়েছে বলে আলোচনা শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন
ক্রীড়া অঙ্গনেও শেখ হাসিনাতে আস্থা
‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন’ গড়ার লক্ষ্যে ক্রীড়া সংগঠকদের নিয়ে দিনব্যাপী আয়োজিত হলো মিলনমেলা। অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম, জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ এবং জেলা-বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে আগত ক্রীড়া ব্যক্তিত্বরা দেশে ক্রীড়া উন্নয়নে শেখ হাসিনাতেই আস্থা রাখেন বলে জানান। শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর গুলিস্তানে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এই আয়োজন করা হয়। এতে দেশ বরেণ্য খেলোয়াড় , ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্বরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণবিস্তারিত পড়ুন
আন্দোলনে ব্যর্থ হয়ে জামায়াতকে কাছে টানছে বিএনপি
এতদিন পৃথকভাবে আন্দোলন করলেও এখন মাঠে কঠোর আন্দোলন গড়ে তুলতে জামায়াতকে কাছে পেতে চাইছে বিএনপি। নির্বাচন ঠেকাতে মাঠের আন্দোলনের বিকল্প দেখছে না বিএনপি। আগামী ৭ জানুয়ারির নির্বাচন টার্গেট করে দুই-তিন ধাপে মাঠে থাকার কৌশল নিয়েছেন দলটির নেতাকর্মীরা। মাঠের আন্দোলন এবং আন্তর্জাতিক চাপ দুই মিলিয়ে ইতিবাচক কিছু হবে বলেই বিশ্বাস তাদের। রাজপথে শক্ত আন্দোলন গড়ে তুলতে জামায়াতকে আরও কাছে টানার তাগিদ রয়েছে বিএনপিতে। জামায়াত নেতারা মনে করছেন, মাঠের আন্দোলন জোরালো করতে হলে জামায়াতের বিকল্প নেই। চলমান আন্দোলনে বিএনপির পাশাপাশি থাকলেও সর্বশক্তি নিয়ে নামার আগে চূড়ান্ত কিছু হিসাব-নিকাশের ব্যাপার রয়েছে। বিশেষ করেবিস্তারিত পড়ুন
শান্তির মোড়কে মার্কিন মিথ্যাচার
একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পোষা মিডিয়া ব্যবহার করে ঢাকঢোল পিটিয়ে বলে বেড়াচ্ছে যে, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় সমর্থন করে তারা। একইসঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মনগড়া মিথ্যা তথ্য পরিবেশন করছে পৃথিবীর সামনে। গত নভেম্বরের ২২ তারিখে যুক্তরাষ্ট্রের ‘ইনস্টিটিউট অব পিস’ নামের সংস্থার ওয়েবসাইটে বিএনপির আন্দোলন নিয়ে কাল্পনিক তথ্যে ঠাসা এক বিশ্লেষণ প্রকাশ করা হয়েছে। Ahead of Election, Bangladesh’s Political Turmoil Spills into the Streets শিরোনামের লেখাটি লিখেছেন জিওফ্রে ম্যাকডোনাল্ড। তার সম্পর্কে পরে বলছি। প্রথমে তার লেখায় কী আছে, দেখা যাক। তিনি লিখেছেন, জানুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন যত কাছে আসছে,বিস্তারিত পড়ুন
পোশাক খাত: সংকট উত্তরণ ও সরকারের সাফল্য
তৈরি পোশাক শিল্প খাত বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এ খাতটি শুধু জাতীয় অর্থনীতিকেই সমৃদ্ধ করেনি, একইসাথে নিশ্চিত করেছে অগণিত মানুষের কর্মসংস্থান। বর্তমানে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান এবং পরোক্ষভাবে প্রায় এক কোটি মানুষের জীবিকার প্রধান উৎস যা জিডিপিতে ১১ শতাংশ অবদান রাখছে। অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলোতে প্রতিযোগীদের পেছনে ফেলে সামনের সারিতে অবস্থান করছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ৩০টি অর্থনীতির মধ্যে বাংলাদেশকে ধরা হয়। বদলে যাওয়া এই অর্জনের পেছনে সহায়ক হিসেবে রয়েছে পোশাক শিল্প। বিভিন্ন সূত্রে জানা গেছে যে, আগামী ২০৩০ সালের মধ্যে রফতানি ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করারবিস্তারিত পড়ুন
মাহফুজ আনামের সরল বিশ্লেষণ,“নির্বাচনে না গিয়ে এবার কতটা পেছালো বিএনপি”
মাত্র চার সপ্তাহ আগে ডেইলি স্টারের সম্পাদক ও রাজনীতি বিশ্লেষক মাহফুজ আনাম লিখেছিলেন আমরা সত্যি কি ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের দিকে যাচ্ছি? সেখানে তিনি বলেছিলেন নির্বাচন নিয়ে পরিবেশ ক্রমশ অসহনীয় হয়ে উঠছে। আইনশৃঙ্খলা, ব্যবসা বাণিজ্যসহ নানা খাতে অচলাবস্থা সৃষ্টির উল্লেখ করে তিনি এর জন্যে সরকারকে বহুলাংশে দায়ী করছিলেন। সেই লেখায় নানা তথ্য সূত্র ব্যবহার তিনি নির্বাচন আয়োজনে সরকারের ব্যার্থতা চিহ্নিত করেন। সেখানে তিনি বিএনপিকে নির্বাচনে আনতে না পারার নানা দুর্বলতার কথা বলছিলেন। এক পর্যায়ে বলেই ফেলেন, সরকারি দলের নেতারা দায়িত্বহীন? তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কোনো প্রস্তুতিই নিচ্ছে না।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই শ্লোগান নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, টিআইবি এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান স্মৃতি মিলনয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মাধবীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বেশী দামে পেঁয়াজ বিক্রি : দুই ব্যবসায়ীকে জরিমানা
পিরোজপুর শহরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় বাজার পরিদর্শন করে দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে পিরোজপুর শহরের পৌর কাঁচাবাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা এবং মূল্য তালিকা না রাখায় দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনা এ জরিমানা করে ভ্রাম্যমান আদালত। জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য দুইজন ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে বিনয় পাল নামে এক পাইকারী ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবংবিস্তারিত পড়ুন
