স্বরূপকাঠিতে শেখ কামাল স্মৃতি টুর্নামেন্ট
স্বরূপকাঠিতে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বরূপকাঠি উপজেলা শাখা আবাহনী লিমিটেডের উদ্যোগে ওই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ড্রিম স্টারকে ০-১ গোলে পরাজিত করে আকলম স্টার চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
আবাহনী লিমিটেড স্বরূপকাঠি শাখার সভাপতি ও স্বরূপকাঠী ইউপি চেয়ারম্যান আল আমিন পারভেজের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ. হামিদ, আবাহনী লিমিটেড স্বরূপকাঠি শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিকদার প্রমুখ।
