প্রধান সূচি

Sunday, December 3rd, 2023

 

পিরোজপুরের ১০ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

পিরোজপুরের ৩টি সংসদীয় আসনের নির্বাচনে ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলাউদ্দিন খান এবং জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী’র মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তাদের পক্ষে ১ শতাংশ স্বাক্ষর সমর্থন সঠিক না থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়া তৃর্ণমূল বিএনপি প্রাথী মো. ইয়ার হোসেন রিপন এবং বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মো. শাহ আলম এর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। আয়কর রির্টান জমা দেওয়ায় তাদেরবিস্তারিত পড়ুন


বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের অমানবিক বর্ণনা দিলেন ভিকটিমরা

`আমাদের মাথার ছাঁয়া নেই দশ বছর। ২০১৩ সালের ২৭ অক্টোবর আমার বাবার গাড়ির ওপর পেট্রোল বোমা মারে। বাবাকে হত্যা করা হয়। অথচ হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে। আজ মানবতার কথা বলে বিএনপি, আমাদের মানবতার বিচার কে করবে?’ অগ্নিদগ্ধে নিহত আলমগীর হোসেন শিমুলের সন্তান জাফর হোসেন এ প্রশ্ন রাখেন। রবিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বিএনপি-জামায়াত কর্তৃক মানুষ পোড়ানোর প্রতিবাদ ও বিচারের দাবিতে’ মানববন্ধনের আয়োজন করে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ সংগঠন। আরেক ভিকটিম লিটন মিয়া বলেন, ‘সেদিন ছিল শুক্রবার। চানখারপুল থেকে লেগুনায় ওঠার পর ককটেলের বিস্ফোরণে ভেতরে থাকা ১৩ জন আহত হই। গাড়িতে আগুন ধরেবিস্তারিত পড়ুন


আছে কুপিবাতি, রেডিও ও ব্যাটারির টর্চ লাইট

হারিকেনের আলোয় চা বিক্রি করছেন হালিম মিয়া

বিদ্যুতের সহজলভ্যতা আর আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে গ্রামীন জীবন মানের সাথে ওতপ্রোতভাবে জড়িত অনেক জিনিসপত্র। নব্বই দশকে যে জিনিসগুলো না হলে গ্রামীন মানুষের জীবনমান ছিল খুবই কঠিন। একবিংশ শতাব্দীতে এসে সেসব জিনিস এখন কালের গর্ভে বিলীন। অপরদিকে এই একবিংশ শতাব্দিতেই অনেকটা ইচ্ছে করেই সেসব জিনিস আকড়ে ধরে জীবন জাপন করছেন আব্দুল হালিম নামে এক ষাটোর্ধ্ব চা দোকানি। তার দোকানে আছে কুপিবাতি, হারিকেন, ব্যাটারির টর্চ লাইট এবং রেডিও। রাতের বেলায় হারিকেন আর কুপিবাতির টিপ টিপ আলোতে লাকড়ির চুলোয় বিক্রি করছেন চা পান ও সিগারেট। সারাদিন এক গেয়েমি দোকানধারি করতে করতে জীবনটাবিস্তারিত পড়ুন


বিএনপি হাইকমান্ডের সঙ্গে বিরোধে বহু নেতা নিষ্ক্রিয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপিতে দলীয় কোন্দল তীব্র হয়েছে। কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে মাঠ পর্যায়ের বহু নেতা নির্বাচন অংশ নেওয়ায় বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও হতাশ। এর বাইরে প্রভাবশালী অনেক নেতা নির্বাচনে অংশ না নিলেও দলীয় কর্মকাণ্ড থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। দলের বর্তমান আন্দোলন কৌশল নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বের ওপর নাখোস মাঠের কর্মীরা। নির্বাচন কমিশন দেওয়া তথ্য অনুযায়ী, বিএনপির অন্তত ৫২ জন নেতা দল থেকে পদত্যাগ করে নির্বাচন অংশ নিয়েছেন। যাদের বেশির ভাগই সাবেক সংসদ সদস্য। এর বাইরে স্থানীয় পর্যায়ে বিএনপি অনেক নেতা এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন। এতে দলের ভিতরেবিস্তারিত পড়ুন


নিশ্চিত পরাজয় জেনে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি জানে তারা নির্বাচনে আসলে কোনোদিন এদেশের মানুষ তাদের ভোট দিবে না। ২০০৮ সালে তারা ৩০ টি আসন পেয়েছে, ১৮ সালে পেয়েছে মাত্র ৬টি। এজন্য তারা নিশ্চিত পরাজয় জেনে অন্য কায়দায়, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় আসার পথ খুঁজছে।’ রবিবার (৩ ডিসেম্বর) তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ট্রাকে অগ্নিসংযোগ এর ঘটনায় মৃত্যুবরণকারী ট্রাক শ্রমিক বেলাল হোসেনের জানাজায় উপস্থিত হয়ে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী । এ সময় ট্রাক শ্রমিক বেলাল হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে চারজনকে আটক করেছে বলেও জানান তিনি। জানাজায় উপস্থিত হয়ে আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


শ্রমজীবী মানুষের পাশে আছে আওয়ামী লীগ সরকার

রাষ্ট্রের উন্নয়ন তথা অর্থনৈতিক চালিকাশক্তির অন্যতম উপাদান শ্রম। এই উপাদান তখনই কার্যকর ও উৎপাদনশীল যখন এই পেশার সাথে জড়িত বিশাল জনগোষ্ঠী অর্থাৎ শ্রমজীবী ও মেহনতি মানুষেরা উত্তম কর্মপরিবেশে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কাজ করে পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারে। আমাদের মনে রাখতে হবে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে, নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের যে মুক্তির ইতিহাস, সেখানে শ্রমজীবী ও মেহনতি মানুষের অবদান অনস্বীকার্য। এই উপলব্ধি থেকেই জাতির পিতা বলেছিলেন “এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যখন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে”।বিস্তারিত পড়ুন


তৈরি পোশাক শিল্প: মায়ের চেয়ে মাসির দরদ বেশি !

গত ৪০ বছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে। এই শিল্পের চারটি অংশীদার রয়েছে। বিজিএমইএ এই শিল্পের অন্যতম অংশীদার। বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি করতে হলে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) বা বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ) -র সদস্য হতে হয়। এই শিল্পের দ্বিতীয় অংশীদার ট্রেড ইউনিয়নগুলো। তৃতীয় অংশীদার হচ্ছে বায়াররা। আর চতুর্থ অংশীদার সরকার। যদিও বেসরকারি খাতে সরকারের ভূমিকা অল্প। কারখানাগুলো নিয়ন্ত্রণ করার জন্য সরকারের নিয়ন্ত্রক সংস্থা আছে। শ্রমিক আইন, কারখানার জন্য আইন, এগুলো প্রণয়ন করা সরকারের দায়িত্ব। এসব দায়িত্ব মালিক-শ্রমিক সবাইকেইবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে শেখ কামাল স্মৃতি টুর্নামেন্ট

স্বরূপকাঠিতে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বরূপকাঠি উপজেলা শাখা আবাহনী লিমিটেডের উদ্যোগে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ড্রিম স্টারকে ০-১ গোলে পরাজিত করে আকলম স্টার চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। আবাহনী লিমিটেড স্বরূপকাঠি শাখার সভাপতি ও স্বরূপকাঠী ইউপি চেয়ারম্যান আল আমিন পারভেজের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial