প্রধান সূচি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

পিরোজপুরে উৎসবমূখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে উৎসবমূখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে পিরোজপু-১ আসনে ৯ জন, পিরোজপুর-২ আসনে ১০ জন এবং পিরোজপুর-৩ আসনে ১৪ জন প্রার্থী রয়েছেন।
পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে নাজিরপুর-ইন্দুরকানী-পিরোজপুর সদরে পৃথকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী পিরোজপুর-১ আসনের বর্তমান এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার বিকেলে তিনি পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে মনোনয়ন পত্র জমা দেন। এর আগে তিনি দুপুরে ইন্দুরকানীতে এবং সকালে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে আলাদাভাবে মনোনয়ন পত্র জমা দেন।
এসময় তার সমর্থনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল। তিনি বৃহস্পতিবার দুপুরে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, মো. আলাউদ্দিন খান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জাসদ (ইনু) প্রার্থী সাইদুল ইসলাম ডালিম, জাকের পার্টি’র ফরহাদ আহমেদ, জাতীয় পার্টি-জাপা (এরশাদ) এর প্রার্থী মো. নজরুল ইসলাম, তৃর্ণমূল বিএনপি প্রাথী মো. ইয়ার হোসেন রিপন এবং বাংলাদেশ কংগ্রেস এর মো. শাহ আলম।


পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসন থেকে জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) চেয়ারম্যান ও বর্তমান এমপি আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ^াস, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জাতীয় পার্টি-জাপা (এরশাদ) মো. খলিলুর রহমান খলিল, তরিকত ফেডারেশনের মো. জাকির হোসাইন, বাংলাদেশ কংগ্রেসের মো. সগির মিয়া, এনএনপির প্রার্থী মো. আবুল বাশার, গণফ্রন্টের প্রার্থী মো. মাহাতাব উদ্দিন মাহাবুব, বাংলাদেশ সুপ্রিম পার্টি’র মোহাঃ মিজানুর রহমান, জাকের পার্টি’র মো. ফয়সাল।


পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসন থেকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান এমপি জাতীয় পার্টি-জাপা (এরশাদ) নেতা ডা. মো. রুস্তুম আলী ফরাজী, জাতীয় পার্টি-জাপা (এরশাদ) মনোনীত প্রার্থী মাশরেকুল আজম রবি, ন্যাশনাল পিপল্স পার্টি’র আমির খান, বাংলাদেশের ওয়াকার্স পার্টি’র প্রশান্ত কুমার হাওলাদার খোকন, মুক্তি জোট মনোনীত জাসেম আলম, কল্যাণ পার্টি’র শহীদুল ইসলাম স্বপন, খেলাফত আন্দোলন প্রার্থী আব্দুল লতীফ সিরাজী, কংগ্রেস পার্টি’র হোসাইন মোশারফ সাকু, জাকের পার্টি’র চন্দ্র শেখর লিটু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু তারেক মৃধা, শামীম শাহনেওয়াজ, সুধীর রঞ্জন ও মো শহীদুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial