Thursday, November 30th, 2023
পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মহিউদ্দিন মহারাজ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ। নির্বাচনী এলাকার তিন উপজেলাতেই তিনি পৃথকভাবে ৩টি মনোনয়ন পত্র জমা দেন। এসব জায়গায় মনোনয়ন পত্র জমাদানের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. স্বজল মোল্লা’র কাছে মনোনয়নপত্র জমা দেন মো. মহিউদ্দিন মহারাজ। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
পিরোজপুরে উৎসবমূখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে উৎসবমূখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে পিরোজপু-১ আসনে ৯ জন, পিরোজপুর-২ আসনে ১০ জন এবং পিরোজপুর-৩ আসনে ১৪ জন প্রার্থী রয়েছেন। পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে নাজিরপুর-ইন্দুরকানী-পিরোজপুর সদরে পৃথকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী পিরোজপুর-১ আসনের বর্তমান এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার বিকেলে তিনি পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে মনোনয়ন পত্র জমা দেন। এর আগেবিস্তারিত পড়ুন
দেশের উন্নয়ন ব্যাহত করতেই যাবতীয় ষড়যন্ত্র
দেশের উন্নয়ন ব্যাহত করার জন্যেই যাবতীয় ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, ‘আমরা এখানে আলোচনা করতে একত্রিত হয়েছি। যাতে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, একটি নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যাতে ভোট দিতে পারে। যারা ক্ষমতায় আসে, তারা যেন ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে– এটিই আমাদের প্রত্যাশা।’ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম আয়োজিত ‘গণতন্ত্র, উন্নয়ন ও নির্বাচন: প্রেক্ষিতে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মাকসুদ কামাল বলেন,বিস্তারিত পড়ুন
যেভাবে দূষিত শহরের তকমা থেকে নাম কাটাবে ঢাকা
দেশের ১২টি সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক প্রায় ১৭ হাজার ৫৪ টন কঠিন বর্জ্য উৎপাদিত হয়। এ বর্জ্যকে সম্পদে রূপান্তর করার লক্ষ্য থেকেই বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়াও সারাদেশে যে পরিমাণ বর্জ্য জমে, তার ৩০ শতাংশের বেশি হয় রাজধানীতে। ব্যস্ত এই শহরে প্রতিদিন গড়ে ৬৮১ টনের মত বর্জ্য উৎপন্ন হয়। এই সকল বর্জ্যকে ঠিক ভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পটি সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব এবং আধুনিক হওয়ায় এটি পরিবেশের কোন ক্ষতি করবে না। তাছাড়া পানি দূষণ, মাটি দূষণের মতো সংবেদনশীল ক্ষতি থেকে দেশকে রক্ষা করবে।বিস্তারিত পড়ুন
২০১৫ সালের পর জাতিসংঘ কোনো দেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি
আগামী ৭ই জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সবার আগ্রহ আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষক পাঠানো নিয়ে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুজারিক জানিয়েছেন, “আমাদের তেমন (নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো) কোনো পরিকল্পনা নেই। সুনির্দিষ্ট/বিশেষ কোনো কারণ না থাকলে আমরা এটা (পদক্ষেপ নেওয়া) করিও না।’ ২০১৫ সালের পর থেকে জাতিসংঘ কোনো দেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি। বিশ্লেষকরা বলছেন, কেবল জরুরি পরিস্থিতিতেই পর্যবেক্ষক পাঠায় জাতিসংঘ, বাংলাদেশে তেমন পরিস্থিতি যেহেতু নেই সেহেতু পর্যবেক্ষক পাঠাবে কী পাঠাবে না সে আলাপ তোলার সুযোগ নেই। বুধবার ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুজারিক বলেন, “সুনির্দিষ্ট ‘ম্যান্ডেট’ ছাড়া আমরা এমন সিদ্ধান্ত খুব কম,বিস্তারিত পড়ুন
জামায়াত-বিএনপির রাজনৈতিক অপকৌশল
নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন ও আরও বেশ কয়েকটি অযৌক্তিক দাবিতে ২৯ নভেম্বর অবরোধ ও ৩০ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে নিবন্ধন হারানো দল বাংলাদেশ জামায়াতে ইসলাম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলাম পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করতে রাজাকার, আলবদর, আল শামস প্রভৃতি বাহিনী গড়ে তোলে। এরা পুরো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর পক্ষে কাজ করে। পৃথিবীর কোনও দেশে স্বাধীনতার পরে যুদ্ধাপরাধী দলের সেই দেশে রাজনীতি করার সুযোগ থাকে না। প্রশ্ন হচ্ছে, যে জামায়াতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল, স্বাধীনতার ৫২ বছর পর সেই দল এখনো এ দেশে রাজনীতি করছে কী করে?বিস্তারিত পড়ুন
