প্রধান সূচি

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মহিউদ্দিন মহারাজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ। নির্বাচনী এলাকার তিন উপজেলাতেই তিনি পৃথকভাবে ৩টি মনোনয়ন পত্র জমা দেন। এসব জায়গায় মনোনয়ন পত্র জমাদানের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. স্বজল মোল্লা’র কাছে মনোনয়নপত্র জমা দেন মো. মহিউদ্দিন মহারাজ। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা।


বেলা সাড়ে ৩টায় নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাহী অফিসারের কাছে আলাদাভাবে মনোনয়নপত্র জমা দেন মো. মহিউদ্দিন মহারাজ। এসময় তার সাথে ছিলেন নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হকসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং আওয়ামী লীগ ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
এর আগে সকালে ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা কাছে মহিউদ্দিন মহারাজের পক্ষে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। তার পক্ষে মনোনয়ন পত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial