আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পিরোজপুরে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ^ মানবাধিকার দিবস-২০২৩ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা।
শনিবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা কার্যালয়ে জেলা শাখার সভাপতি মাতোয়ারা বেগম এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ ও প্রতিরোধ পক্ষের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র মিনারা বেগম। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিরোধ পক্ষের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন স্থানে পোস্টার-লিফলেট বিতরণ, সচেতনা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলের নারী-পুরষদের সাথে মতবিনিময়, সাইবার সহিংসতা প্রতিরোধে তরুন সমাজ ও শুশিল সমাজের সাথে মতবিনিময়, মানববন্ধন ও বিশ^ মানবাধিকার দিবস পালন কর্মসূচি।
সংবাদ সম্মেলনে জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উন্নয়নকর্মী রফিকুল ইসলাম পান্না, মহিলা পরিষদের নেত্রী মাকুলী খানম, দ্বিপশিখা দাস, নাসরিন আক্তারসহ পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
