প্রধান সূচি

Saturday, November 25th, 2023

 

উৎসবের মেজাজেই হবে ভোট, ৯০ কূটনীতিককে জানাল বাংলাদেশ

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বিশ্বের উদ্বিঘ্ন হওয়ার কোনও কারণ নেই, বরং উৎসবের মেজাজে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হবে। বাংলাদেশের নির্বাচন সরেজমিনে দেখে যাওয়ার জন্য দেশগুলোকে পর্যবেক্ষক পাঠানোরও অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় দিল্লিতে এক বিশেষ ব্রিফিংয়ে এই দেশগুলোর রাষ্ট্রদূত বা শীর্ষ কূটনীতিবিদদের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন বাংলাদশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সেখানে এমন কথাই আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রায় ৯০টি রাষ্ট্রকে জানিয়েছে বাংলাদেশ। ৯০টি দেশ হলো এমন দেশ, যাদের বাংলাদেশে সরাসরি কোনও দূতাবাস বা মিশন নেই, কিন্তু দিল্লিতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতরাই বাংলাদেশ সংক্রান্ত ঘটনাবলি দেখে থাকেন।বিস্তারিত পড়ুন


স্বাস্থ্যসেবায় আয়ুর্বেদের অবদান ও প্রধানমন্ত্রীর আহ্বান

প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম -এই থিমকে প্রাধান্য দিয়ে প্রায় ৫ হাজার বছর আগে ভারত মহাদেশীয় অঞ্চলে আয়ুর্বেদ চিকিৎসাপদ্ধতির উদ্ভব হয়েছিল। এই আয়ুর্বেদ হলো স্বাস্থ্যের জন্য একটি সামগ্রিক পদ্ধতি, যা সুস্থতার জন্য শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিকগুলোকেও বিবেচনা করা হয়। আয়ুর্বেদীয় ভেষজ ওষুধ, যোগব্যায়াম, প্রাণায়াম ম্যাসেজ, পুষ্টিকর ডায়েটসহ স্বাস্থ্য এবং আত্মিক-মানসিক প্রশান্তিকে উন্নীত করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি (থেরাপি) ব্যবহার করা হয়। এই মুহূর্তে বাংলাদেশ তার স্বাস্থ্য খাতে বেশ কিছু সমস্যার সম্মুখীন। নানা কারণে দেশে সঠিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অনেকে, তাই বিদেশে চিকিৎসা নিতে যাওয়া মানুষের সংখ্যা দিন দিনবিস্তারিত পড়ুন


রপ্তানিতে সরকারি প্রণোদনা ঔষধ শিল্পকে এগিয়েছে

ঔষধ শিল্প বর্তমানে বাংলাদেশের একটি দ্রুত বিকাশমান শিল্পখাত। স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের ঔষধ শিল্প মূলত আমদানীর উপর নির্ভরশীল ছিল। যার ফলে উচ্চ মূল্যে ঔষধ ক্রয় করতে হত। বাংলাদেশে বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮% ঔষধ দেশে উৎপাদিত হয় এবং শুধুমাত্র দেশে উচ্চ প্রযুক্তির ঔষধ প্রোডাক্ট আমদানি করা হয়। বাংলাদেশ ইতোমধ্যে ঔষধ আমদানীকারক দেশ হতে রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। বাংলাদেশের ৫৪টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, জার্মানী, অস্ট্রেলিয়া, জাপান, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা সহ ১৫৭টি দেশেবিস্তারিত পড়ুন


তারুণ্যের পছন্দ আওয়ামী লীগ

বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তরুণদের জন্য একজন মহান ব্যক্তিত্ব। তিনি তাঁর ৫৫ বছরের জীবনে ১২ বছরেরও বেশি সময় কাটিয়েছেন কারাগারে। বাঙালি জাতির মুক্তি ও বাংলাদেশের স্বাধীনতার জন্য বিসর্জন দিয়েছেন তাঁর সমস্ত সুখ, শান্তি এবং পারিবারিক কল্যাণ। দেশের জন্য শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে দুঃসাহসিক আন্দোলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। মুলত একটি দেশের সামগ্রিক উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সেই দেশটির তরুণ সমাজ। বঙ্গবন্ধু তাঁর গোটা তারুণ্যকেই উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে। এখন এই অর্জিত স্বাধীনতাকে রক্ষার দায়িত্ব বর্তমান তরুণ প্রজন্মের। এইবিস্তারিত পড়ুন


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পিরোজপুরে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ^ মানবাধিকার দিবস-২০২৩ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা। শনিবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা কার্যালয়ে জেলা শাখার সভাপতি মাতোয়ারা বেগম এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ ও প্রতিরোধ পক্ষের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র মিনারা বেগম। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিরোধ পক্ষের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন স্থানেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে অটো চাপায় নারী শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার দৈহারি ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচির কাজে বেরিয়ে পথিমধ্যে অটো চাপায় মিনতি রানী সিকদার (৫০) নামে এক দিনমজুর নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে ২নং ওয়ার্ডে ইন্দেরহাট দৈহারি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনতি ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের রাম কৃষ্ণ সিকদারের স্ত্রী। ৪০ দিনের কাজের প্রকল্পের সভাপতি ইউপি সদস্য কাঞ্চি ঢালী বলেন, ওই নারী প্রতিদিনের মতো ৪০ দিনের কাজে আসছিল। পথিমধ্যে বেলেডাঙ্গা গ্রামে পৌঁছালে পিছন থেকে দ্রæতগামী একটি অটো তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রæত তাকে নেছারাবাদ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণাবিস্তারিত পড়ুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

পিরোজপুরের ৩টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। তবে দলীয়ভাবে এখনও তালিকা প্রকাশ করা হয়নি। এদিকে, একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পিরোজপুরের ৩টি আসনের মধ্যে পিরোজপুর-১ আসনে ২য় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। পিরোজপুর-২ আসনের দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস এবং পিরোজপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান। তবেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial