প্রধান সূচি

স্বরূপকাঠীতে পানির ড্রামের পড়ে শিশুর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কুনিয়ারি গ্রামে খেলার ছলে পানির ড্রামের মধ্যে পড়ে আরিফা নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার কুনিয়ারি গ্রামের ঘরামী বাড়ীতে এ ঘটনা ঘটে। আরিফা ওই গ্রামের দিনমজুর মো. ইব্রাহীম ঘরামীর মেয়ে।
শিশু আরিফার চাচা মো. মোশারফ হোসেন বলেন, দুপুরের দিকে তার ভাইয়ের বউ রান্না করছিল। এসময় রান্না ঘরের খোলা পানির ড্রামে পাশে বসে খেলা করছিল শিশু আরিফা। আরিফার মা মেয়েকে রান্না ঘরে রেখে উঠানে বের হয়ে রোধে জামা কাপড় শুকাতে দিচ্ছেলেন। কিছু সময় পর ইব্রাহীমের স্ত্রী রান্না ঘরে এসে মেয়েকে পানির ড্রামের ভিতরে উপুড় (উল্টো) হয়ে পড়ে থাকতে দেখেন। ডাক চিৎকার দিয়ে মেয়েকে উঠিয়ে কোলে নেন। পরে শিশু আরিফাকে নেছারাবাদ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শিশু আরিফার পিতা মো. ইব্রাহীম ঘরামী বলেন, তার মেয়ে খেলার ছলে পানির ড্রামের মধ্যে পড়ে মারা গেছে। তিনি বলেন, ছোট একটি পানির ড্রামে অর্ধেক পানি ছিল। মেয়ে খেলতে গিয়ে ড্রামের ভিতরে উপুড় হয়ে পড়ে যায়। এতে মাথা পানির মধ্যে আর পা ওপরে থাকার কারণে হয়তো মেয়ের মৃত্যু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial