Wednesday, November 22nd, 2023
মঠবাড়িয়া হাসপাতালে পথ্য ও খাদ্য সরবরাহ টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ : বিভাগীয় তদন্ত শুরু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পথ্য ও খাদ্য সরবরাহ টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পথ্য ও খাদ্য সরবরাহ টেন্ডারের জন্য গত ২৩ সেপ্টেম্বর তারিখে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী টেন্ডার জমা দেবার শেষ তারিখ ছিল ৮ অক্টোবর। পরদিন ৯ অক্টোবর নির্ধারিত সময়ে মূল্যায়ন কমিটি উপস্থিত সকল ঠিকাদারের সামনে টেন্ডারের সঙ্গে দাখিলকৃত সকল কাগজপত্রে স্বাক্ষর করার নিয়ম, যাতে শিডিউল ও প্রয়োজনীয় কাগজপত্র পরিবর্তণ না হয় তা যাচাই বাছাই করবেন। মূল্যায়ন কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা প্রশাসনের প্রতিনিধিবিস্তারিত পড়ুন
হরতাল-অবরোধের প্রতিবাদে চবিতে শিক্ষক সমিতির মানববন্ধন
সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী চলমান হরতাল-অবরোধ এবং নির্বাচন প্রক্রিয়ায় বিদেশিদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন কর্মসূচি হয়। মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘সরকার পরিবর্তনের একমাত্র পন্থা নির্বাচন। কিন্তু যারা হরতাল-অবরোধের নামে দেশের ভেতর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা মনে করে, তাদের এই অপ-তৎপরতার মাধ্যমে দেশের ক্ষমতা হস্তক্ষেপ করতে পারবে। এরকমভাবে দেশ ও দেশের জনগণের ক্ষতি সাধন করে কখনও ক্ষমতায় যাওয়া সম্ভব না। তাই আমরা তাদেরকে আহ্বান করছি এরকমবিস্তারিত পড়ুন
যুগপৎ আন্দোলনে নয়, ১০০ আসনে লড়বে যুক্তফ্রন্ট
বিএনপির সঙ্গে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে থাকা কল্যাণ পার্টির নেতৃত্বাধীন নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ নির্বাচনে যাওয়ায় ঘোষণা দিয়েছে। তিন দল নিয়ে গড়া এই জোটে আরও রাজনৈতিক দল যুক্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। বুধবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই জোট ‘যুক্তফ্রন্ট’ আত্মপ্রকাশ করে। এ জোটে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি। সংবাদ সম্মেলেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমরা মাঠে দাবি আদায়ে সফল না হয়ে, বিকল্প পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে পানির ড্রামের পড়ে শিশুর মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কুনিয়ারি গ্রামে খেলার ছলে পানির ড্রামের মধ্যে পড়ে আরিফা নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার কুনিয়ারি গ্রামের ঘরামী বাড়ীতে এ ঘটনা ঘটে। আরিফা ওই গ্রামের দিনমজুর মো. ইব্রাহীম ঘরামীর মেয়ে। শিশু আরিফার চাচা মো. মোশারফ হোসেন বলেন, দুপুরের দিকে তার ভাইয়ের বউ রান্না করছিল। এসময় রান্না ঘরের খোলা পানির ড্রামে পাশে বসে খেলা করছিল শিশু আরিফা। আরিফার মা মেয়েকে রান্না ঘরে রেখে উঠানে বের হয়ে রোধে জামা কাপড় শুকাতে দিচ্ছেলেন। কিছু সময় পর ইব্রাহীমের স্ত্রী রান্না ঘরে এসে মেয়েকে পানির ড্রামের ভিতরে উপুড়বিস্তারিত পড়ুন
নির্বাচনের আগে বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট সহিংস ঘটনা মূল্যায়নে ৫ সদস্যের বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা নির্বাচনের পুরোটা সময় বাংলাদেশে থাকবে। নির্বাচন কমিশনকে এ সংক্রান্ত চিঠিও দিয়েছে যুক্তরাষ্ট্রের দুই গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। এনডিআই ও আইআরআই জানিয়েছে, বাংলাদেশে দীর্ঘমেয়াদে চারজন বিশেষজ্ঞ এবং একজন সমন্বয়কারী পাঠানো হবে। তারা বাংলাদেশে ছয় থেকে আট সপ্তাহ কাজ করবেন। তারা নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে ঢাকা পৌঁছাবেন। এনডিআইয়ের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় কর্মসূচির পরিচালক জেমি স্পাইকারম্যান এবং আইআরআইয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক স্টিফেন চিমারের যৌথ স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয়,বিস্তারিত পড়ুন
