প্রধান সূচি

পিরোজপুরে শেখ তানের অবরোধ বিরোধী মিছিল এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ

বিএনপির ডাকা টানা অবরোধ ও জনগণের জানমাল রক্ষায় পিরোজপুরে অবরোধ বিরোধী মিছিল এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সাবেক সংসদ সদস্য প্রয়াত শেখ এ্যানি রহমানের ছেলে পিরোজপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ খালিদ অরিন্দম তান।
আজ বৃহস্পতিবার শেখ তানের নেতৃত্বে শহরের মহিলা কলেজ রোড থেকে একটি অবরোধ বিরোধী মিছিল বের করে আওয়ামী লীগ সর্মথকরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউনক্লাব সড়কে এসে শেষ হয়। পরে শহরের বিলাশ চত্বরে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ খালিদ অরিন্দম তান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদারসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
সমাবেশে শেখ খালিদ অরিন্দম তান বলেন, অবরোধের নামে বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলন প্রতিহত করতে পিরোজপুরবাসী ঐক্যবদ্ধ। এ জেলার কোথায় আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা রাজপথে আছি।


এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য প্রবীন নেতা চন্ডিচরণ পালসহ বর্তমান ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial