Thursday, November 9th, 2023
আগুন সস্ত্রাস করে আগামী সংসদ নির্বাচন বানচাল করা যাবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এম পি বলেছেন, আগুন সস্ত্রাস করে আগামী সংসদ নির্বাচন বানচাল করা যাবে না। রাষ্ট্রীয় সম্পদ ও দেশের নিরীহ মানুষকে আগুনকে পুড়িয়ে হত্যা করে বিএনপি-জামায়াত জোট দেশের ক্ষমতায় যেতে চায়। তবে মানুষকে হত্যা করে নয়, উন্নয়ন করে মানুষের ভালবাসা দিয়ে, মন জয় করে ক্ষমতায় আসতে হয় এটার তারা ভুলে গেছেন। তাই তারা ২০১৪ সালের মতো আবারও একের পর এক অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করছেন। তারা দেশের নৈরাজ্য সৃষ্টি করে আগামী সংসদ নির্বাচন ভন্ডুল করতে চায়। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার নাজিরপুর উপজেলাবিস্তারিত পড়ুন
শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী তৃণমূল পর্যায় পৌঁছে দিতে কাজ করছেন ইমামগণ : মহিউদ্দিন মহারাজ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, ইমাম-মুয়াজ্জিনরা হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। সমাজ পরিবর্তন করতে ইমাম মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি গ্রাম ও পাড়া মহল্লায় ইমামরা নেতৃত্ব দেন। তারা নেতাদের নেতা। শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছেন ইমামগণ। আজ বৃহস্পতিবার ভান্ডারিয়া পৌর শেখ কামল আডিটরিয়ামে সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলারবিস্তারিত পড়ুন
সরকারের উদ্যোগে নিরাপদ লেনদেন
ফরিদপুরের একটি সরকারি কলেজ থেকে অধ্যক্ষ হিসবে সদ্য অবসর নিয়েছেন সুমসুন্নাহার। তিনি জানান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারিদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল “লালফিতা”। অবসরের পরে পেনশনের ফাইল নিয়ে এজি অফিসের এই টেবিল ওই টেবিল দৌঁড়ানো, ঘুষ দেয়া আর মাসের পর মাস পেনশন, গ্র্যাচুয়িটি আর প্রভিডেন্ট ফান্ডের জন্য অপেক্ষা করতো হত। লাখ লাখ ফাইল জমা হত প্রতিবছর অর্থ মন্ত্রণালয়ে। আর বাড়ত ভুক্তভোগীর সংখ্যা। তিনি ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম বা আইবাস++ এর মাধ্যেমে কোন হয়রানি ছাড়াই অবসর নেয়ার নেয়ার তিন মাসের মধ্যে সব সরকারি সুবিধা বুঝে পেয়েছেন। তিনি এখন নিয়মিত অসরকালীনবিস্তারিত পড়ুন
বাংলাদেশ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে সম্মেলন : আগামী নির্বাচনে গণতন্ত্র বিজয়ী হবে
গত দুই দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন চেক প্রজাতন্ত্রের ইউরোপিয়ান পিপল’স পার্টির রাজনীতিবিদ ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার টমাস জেডেচভস্কি। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বাঘ হিসাবে উল্লেখ করে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের সাথে দেশটির শক্তিশালী বাণিজ্য সম্পর্ক রয়েছে। গত ৭ নভেম্বরে ইউরোপীয় পার্লামেন্টে অনুষ্ঠিত ‘বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে গণতন্ত্রের প্রতীক হিসেবে দেখা হচ্ছে জানিয়ে টমাস জেডেচভস্কি আরও বলেন, এই নির্বাচনে গণতন্ত্র বিজয়ী হবে বলে তার আত্মবিশ্বাস রয়েছে। বাংলাদেশ আর ইউরোপীয় ইউনিয়নকে দুটি পক্ষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পরস্পরেরবিস্তারিত পড়ুন
অবরোধের দ্বিতীয় দিনে সবকিছু প্রায় স্বাভাবিক
বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সবকিছু স্বাভাবিক হয়ে উঠেছে। রাস্তায় জ্যাম দেখে অফিসগামী যাত্রীদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যাটায়ার করে লিখেছেন- কোথায় অবরোধ? অবরোধের যেন অর্থ বদলে গেছে। গত সপ্তাহের অবরোধে মানুষ একদমই বের না হলেও তৃতীয় দফার অবরোধ শুরুর দিনে বুধবার (৮ নভেম্বর) রাজধানীর বেশিরভাগ এলাকায় যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। সকাল থেকেই যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল, পণ্যবাহী পিকআপ চলাচল করছে। এমনকি বুধবার সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার কিছু বাসও ছেড়ে গেছে। তবে বরাবরের মতো ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কম। বৃহস্পতিবারেওবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা: একজন নেতা, একজন যোদ্ধা
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ, উন্নয়ন ও মুক্তির অগ্রদূত হিসেবে কাজ শুরু করেছিলেন। তিনি প্রমাণ করেছেন যে, বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়নে তার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার সততা, নিষ্ঠা, যৌক্তিক মানসিকতা, দৃঢ় মনোবল, প্রজ্ঞা ও অসাধারণ নেতৃত্ব বাংলাদেশকে বিশ্ব দরবারে এক ভিন্ন উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে এবং তিনি এখন বিশ্বখ্যাত নেতা হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সব ধরনের শোষণ, বঞ্চনা, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সোচ্চার, প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করেছে এবং অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি জনগণের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য কাজ করে আসছে। এই দল যখনবিস্তারিত পড়ুন
অর্থনৈতিক সক্ষমতা রক্ষা যখন আওয়ামী লীগের মূল লক্ষ্য
অর্থনৈতিক সক্ষমতা রক্ষায় এখন আওয়ামী লীগের মূল লক্ষ্য। এ লক্ষ্যে বর্তমান সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে এবং অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ‘ডিজিটাল বাংলাদেশ’ এর পরবর্তীতে স্মার্ট বাংলাদেশের যে স্লোগান তাতে করে এই সক্ষমতা বৃদ্ধির ধাপ আরো বেশি বেগবান হয়েছে। বিগত এক দশকের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, প্রায় এক দশক পরে দেশের কৃষিখাতে কর্মক্ষম মানুষের অংশগ্রহণের পরিমাণ ৪৫ শতাংশ ছাড়িয়ে গেছে। শুধু বিগত পাঁচ বছরে কৃষিখাতে এ সংখ্যা বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। এরকম ভাবে বাংলাদেশের বিভিন্ন খাত নানাপরিক্রমায় এগিয়ে যাচ্ছে। দেশে বেকারত্বের হার ও উল্লেখযোগ্য ভাবে কমেছে। কৃষি বিপণন সহবিস্তারিত পড়ুন
পিরোজপুরে শেখ তানের অবরোধ বিরোধী মিছিল এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ
বিএনপির ডাকা টানা অবরোধ ও জনগণের জানমাল রক্ষায় পিরোজপুরে অবরোধ বিরোধী মিছিল এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সাবেক সংসদ সদস্য প্রয়াত শেখ এ্যানি রহমানের ছেলে পিরোজপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ খালিদ অরিন্দম তান। আজ বৃহস্পতিবার শেখ তানের নেতৃত্বে শহরের মহিলা কলেজ রোড থেকে একটি অবরোধ বিরোধী মিছিল বের করে আওয়ামী লীগ সর্মথকরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউনক্লাব সড়কে এসে শেষ হয়। পরে শহরের বিলাশ চত্বরে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ খালিদ অরিন্দম তান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুরবিস্তারিত পড়ুন
