পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব লাভলু গাজী গ্রেফতার : জেল হাজতে প্রেরণ
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার বেইলী রোড থেকে ঢাকা ডিবি পুলিশ ও পিরোজপুর পুলিশ তাকে গ্রেফতার করে।
পিরোজপুর থানার একটি নাশকতায় মামলায় তাকে আজ বুধবার পিরোজপুর আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে (লাভলু) জেল হাজতে প্রেরণ করে।
লাভলু গাজীর স্ত্রী তামান্না জামান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে (লাভলু গাজী) ডিবি পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
পিরোজপুর থানার ওসি মো. আবীর হোসেন জানান, পিরোজপুর থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
Please follow and like us:
« বিএনপি নেতার নির্দেশনায় পুলিশ হত্যা : সিটিটিসি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) হাফিজের মতো পরীক্ষিত নেতাদের বিএনপি নিয়ে এত অভিযোগ কেনো? »
