প্রধান সূচি

Wednesday, November 8th, 2023

 

সহিংসতা ও ভুল তথ্য মোকাবেলায় আন্তর্জাতিক মিত্রদের বাংলাদেশের পাশে থাকার আহ্বান

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান অর্থনৈতিক উন্নয়নের পথে সহিংসতা ও ভুল তথ্য বা গুজব দুটি প্রধান বাধা বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। ‘সহিংসতা ও ভুল তথ্য: বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিবন্ধকতা’ শীর্ষক ওয়েবিনারে এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মিত্রদেরকে বাংলাদেশের পাশে থাকা উচিত বলে মনে করেন তারা। বাংলাদেশের অগ্রগতি, বিশেষ করে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং মেট্রোরেলের মতো বৃহৎ অবকাঠামোগত উন্নয়নের (মেগা প্রকল্প) কথা উল্লেখ করে টানা ১৫ বছর সরকারের ধারাবাহিকতাকে কৃতিত্ব দেন তারা। ওয়েবিনারে সভাপতিত্ব করেন কাউন্সিলম্যান, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট লেখক ড. নুরুন নবী। এতে আলোচনায় অংশ নেন অধ্যাপক আবদুর চৌধুরী,বিস্তারিত পড়ুন


জিজ্ঞাসাবাদে বোমা হামলা, বাসে অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে বিএনপির কেন্দ্রীয় নেতারা

গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত দেশব্যাপী পেট্রোল বোমা হামলা, বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ সহিংসতায় নেতৃত্ব দিয়েছেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু। এসব ঘটনায় জড়িত আটককৃতরা গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে। তথ্য প্রমাণ দেখে তাতে দুঃখ প্রকাশ করেছেন গ্রেফতার হওয়া কেন্দ্রীয় নেতারা। তারা বলেছেন- এগুলো করা ঠিক হয়নি। বুধবার (৮ নভেম্বর) দুপুর রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। ডিএমপি’র ডিবি প্রধান জানান, গ্রেফতারকৃত কামরুজ্জামান টুকু নিজে স্বীকার করেছেন বাস পোড়ানোর কথা। হৃদয় স্বীকার করেছেন তিনি বাংলামোটর, মৌচাকবিস্তারিত পড়ুন


শিক্ষাঙ্গনে এখন সন্ত্রাস নেই কেন?

রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দান করতে প্রয়োজন ছিলো সুশিক্ষা ও দক্ষ মানবসম্পদ সৃষ্টি, যাতে ছোট্ট আয়তনের দেশটি অধিক জনসংখ্যার চাপ কিছুটা হলেও সামাল দিতে পারে। তাই স্বাধীনতা-পরবর্তী সময়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া খাতগুলোর একটি হচ্ছে শিক্ষা। শিক্ষাখাতটি গুরুত্ব পেয়েছিলো বলেই স্বাধীনতা অর্জনের ছয় মাসের মধ্যেই পাকিস্তানী শাসকগোষ্ঠীর রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে গঠন করা হয় একটি কমিশনের। গত দশ বছরে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে সরকারের সাফল্য আজ আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ঝরে পড়া রোধ, শিক্ষার প্রসার,বিস্তারিত পড়ুন


পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই : বিদেশী পিস্তলসহ গ্রেফতার-১১

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদের নেতৃত্বে পুলিশের কাজ থেকে আটককৃত এক আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় ছিনিয়ে নেওয়া উক্ত আসামী কিশোর গ্যাং লিডার ও অপহরণ মামলার আসামী মো. সোহেল ওরফে ফল সোহেল (২৭)সহ ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হল- মো. এনামুল হক রনি (২৮), মো. হাসান সরদার (২৯), মো. আক্তারুজ্জামান নিজাম (৩৪), মো. রিয়াজ হাওলাদার (২১), মো. বেল্লাল খান (৩৮), লাভু বেপারী (২৪), মো. বেলায়েত হোসেন আকন (৫৫), মো. দেদওয়ান গোলদার (৪২), মো. মিলন (৩২), নূর হোসেন পন্ডিৎ (৫০) পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকেবিস্তারিত পড়ুন


বিএনপির কেন সহিংসতা পছন্দ?

বিএনপি নামক রাজনৈতিক দলের জন্মই হয়েছিল সহিংসতার পথ ধরে। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপির গোড়াপত্তন ঘটে। এটা বলার অপেক্ষা রাখে না, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান রাজনৈতিক বেনিফিশিয়ারি বিএনপি। ২০১৩ থেকে ২০১৫, প্রায় দুই বছর লাগাতার চরম সহিংস রাজনীতির পথ অবলম্বন করে বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। মাঝখানে বিরতির পর আবারও সহিংস হয়ে উঠেছে রাজনৈতিক দলটি। বিএনপির সহিংস রাজনীতিতে ফিরে আসা নিয়ে জনমনে নানামুখী প্রশ্নের সৃষ্টি হয়েছে। সম্প্রতি কানাডার একটি ফেডারেল আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছেন। প্রশ্ন উঠছে, বিএনপিরবিস্তারিত পড়ুন


হাফিজের মতো পরীক্ষিত নেতাদের বিএনপি নিয়ে এত অভিযোগ কেনো?

নিজ দল বিএনপি নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে শমসের মুবিন চৌধুরী একাধিকবার গণমাধ্যমে কথা বলে তাদের দলে না থাকতে পারার বিষয়গুলো সামনে এনেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দল হিসেবে এটা বিএনপির ব্যর্থতা। বুধবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন হাফিজ উদ্দিন। আগামী নির্বাচনে অংশ নেবেন না বলেও ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব না। তবে আমি মনে করি, বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত। দলটিতে অসংখ্য ত্যাগী নেতাকর্মী রয়েছে।বিস্তারিত পড়ুন


পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব লাভলু গাজী গ্রেফতার : জেল হাজতে প্রেরণ

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার বেইলী রোড থেকে ঢাকা ডিবি পুলিশ ও পিরোজপুর পুলিশ তাকে গ্রেফতার করে। পিরোজপুর থানার একটি নাশকতায় মামলায় তাকে আজ বুধবার পিরোজপুর আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে (লাভলু) জেল হাজতে প্রেরণ করে। লাভলু গাজীর স্ত্রী তামান্না জামান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে (লাভলু গাজী) ডিবি পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পিরোজপুর থানার ওসি মো. আবীর হোসেন জানান, পিরোজপুর থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial