বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনেও যানবাহন চলাচল স্বাভাবিক : আওয়ামী লীগ, ছাত্রলীগের মিছিল সমাবেশে মুখরিত পিরোজপুর
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে বৃহস্পতিবার পিরোজপুরে যোগাযোগ ব্যবস্থা ও জনজীবন স্বাভাবিক ছিল। যথা সময়ে ঢাকাসহ দূরপাল্লার বাস আসা-যাওয়া করেছে। কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড থেকে খুলনা-বরিশালসহ বিভিন্ন জেলায় বাস চলাচল স্বাভাবিক ছিল। গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন সড়কে র্যাব, পুলিশের ছিল সতর্কতা।
শহরের পুরানো বাসষ্ট্যান্ড, সিও অফিস মোড় বঙ্গবন্ধু চত্ত¡র, বিএনপির কার্যালয়ের সামনে, বলেশ্বর ব্রীজ, ভাগিরথী চত্ত¡র, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, ধুপপাশা এলাকায় পুলিশ মোতায়েন ছিল। বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির অবরোধের বিরুদ্ধে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে সক্রিয় ছিল জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তারা শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সদস্য গোপাল বসু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সিকদার চাঁন, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, আওয়ামী স্বেচ্ছসেবক লীগ জেলা শাখার সাবেক আহবায়ক শফিউল হক মিঠু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার সহ-সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ হাসান মামুন প্রমুখ।

বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এস. এম বায়েজিদ হোসেন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের নেতৃত্বে ছাত্রলীগের জেলা, উপজেলা, কলেজ শাখা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিএনপি’র অবরোধের প্রতিবাদে জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের নেতৃত্বে শহরের বাইপাস সড়কসহ প্রধান প্রধান সড়কে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। যা ছিলো চোখে পড়ার মতো।
এদিকে, জেলার নাজিরপুর ও ইন্দুরকানীসহ অন্যান্য উপজেলাগুলোতে অবরোধের কোন খবর পাওয়া যায়নি।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবির হোসেন জানান, অবরোধকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুুতকালে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছিরসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
