প্রধান সূচি

অবরোধে স্বেচ্ছাসেবক দলের টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ : ছাত্রদলের মিছিল

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে বুধবার সকালে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নতুন জেলাখানা বাইপাস সড়কে টায়ার জ্বেলে ও গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এমদাদ শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম এ মাসুদ হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন শাহিন, মো. এজাজ মোল্লা, পৌরসভার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাজ শেখ, পৌরসভার ৯নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজান ফকির, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন, যুবদল নেতা আরিফুল ইসলাম বাবুসহ স্বেচ্ছাসেবক দলের বেশকয়েকজন কর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া এদিন সকালে অবরোধের সমর্থনে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় মিছিল করেছে জেলা ছাত্রদল। মিছিলে পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, সহ-সভাপতি মাহাদি হাসান মেহেদী, যুগ্ন সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন, পৌর ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শাওন, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব মো. রানা মল্লিক উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial